RCTV Logo নাটোর প্রতিনিধি 
১০ মে ২০২৬, ৪:৪১ অপরাহ্ন

নাটোরে বিদেশি পর্যটক হেনস্তা, আটক ২

ছবিঃ সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার গ্রিনভ্যালি পার্কে ঘুরতে এসে দুই বিদেশি পর্যটক টিকটকারদের হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।

রোববার লালপুর থানা পুলিশ তাদের আটক করে। এর আগে শুক্রবার দুপুরে গ্রিনভ্যালি পার্কে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি এলাকার আমিনুল ইসলাম (২৯) এবং তানোর উপজেলার আড়াদিঘি এলাকার রাসেল ইসলাম (২৩)।

পুলিশ জানায়, “টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬” ব্যানারে পার্কে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে প্রায় ১০০ থেকে ১২০ জন নারী-পুরুষ অংশ নেন। দুপুরের দিকে রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিক পার্কে প্রবেশ করলে ১০-১৫ জন টিকটকার তাদের ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করতে থাকে এবং ভিডিও ধারণ করে। এ সময় কয়েকজন অশোভন আচরণ ও আপত্তিকর ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি জানতে পেরে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমান ও অন্যান্য কর্মচারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে পরদিন শনিবার সকালে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে বিদেশি পর্যটকদের বিব্রত ও অস্বস্তিতে পড়তে দেখা যায়।

গ্রিনভ্যালি পার্কের পরিচালক (প্রশাসন) এস এম শামসুজ্জোহা বলেন, “গত আট বছরে এখানে এমন ঘটনা ঘটেনি। এ ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা হবে এবং গেটে সতর্কতামূলক ঘোষণা দেওয়া হবে।”

লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, পার্ক কর্তৃপক্ষের দায়ের করা মামলায় সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২৫(২)/২৭ ধারায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪ শিশু

নীলফামারীতে এনসিপির চেয়ারম্যান ও মেয়র দুই প্রার্থী ঘোষণা 

উত্তরাঞ্চলে বজ্র আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী

আরসিটিভিতে সংবাদ প্রকাশের পরে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি ৫ তারকা, গভীর সংকটে অস্ট্রেলিয়ার ক্রিকেট

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি

প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ

নাটোরে বিদেশি পর্যটক হেনস্তা, আটক ২

গাইবান্ধায় ঘুষ দাবি করে ভুয়া দুদক কর্মকর্তা আটক

১০

বিরল রোগে হারিয়েছেন ২ সন্তানকে, তৃতীয় ছেলেকে বাঁচাতে মায়ের লিভার দান

১১

রাজশাহীর আম বাজারে আসছে ১৫ মে

১২

পদত্যাগ করলেন ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন

১৩

উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি, লিসা ও নোরা ফাতেহিদের সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

১৪

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ

১৫

বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন তামিলনাড়ুর বাসিন্দারা

১৬

হামে মৃত্যু ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

১৭

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

১৮

সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

১৯

নারায়ণগঞ্জে ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ পাঁচ

২০