পরীক্ষামূলক
LIVE TV

গাইবান্ধায় ঘুষ দাবি করে ভুয়া দুদক কর্মকর্তা আটক

গাইবান্ধার জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে ঘুষ দাবি করার সময় জাফরুল্লাহ নামের এক ভুয়া দুদক কর্মকর্তাকে আটক করা হয়েছে।

রোববার সকালে ওই অফিসে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, জাফরুল্লাহ নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে যান। এসময় তিনি বিভিন্ন অনিয়মের ভয় দেখিয়ে সংশ্লিষ্টদের কাছে ঘুষ দাবি করেন। তার আচরণে সন্দেহ হলে অফিসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে তার পরিচয় ভুয়া প্রমাণিত হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আটক ব্যক্তি নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন