RCTV Logo স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৬, ১:২৯ অপরাহ্ন

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

বিশ্রামের ছোট্ট বিরতি কাটিয়ে আবার মাঠে ফিরতে চলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সামনে রয়েছে স্বপ্নের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বড় মঞ্চে ভালো করার লক্ষ্যে দল গুছিয়ে নিয়েছে বিসিবি।

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি এবং সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে টাইগ্রেসরা এখন আপাতত বিশ্রামে আছেন। তবে ১২ মে থেকে শুরু হবে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প। সর্বশেষ সিরিজে আশানুরূপ পারফরম্যান্স না করায় বিশ্বকাপকে ঘিরে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এখন দলের সামনে।

শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। তার জায়গায় সুযোগ পেয়েছেন তাজ নেহার।

বিশ্বকাপের আগে টাইগ্রেসদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ প্রস্তুতি পর্ব। আগামী ২৫ মে স্কটল্যান্ডের এডিনবরার উদ্দেশে দেশ ছাড়বে দল। সেখানে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে বিশ্বকাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ত্রিদেশীয় সিরিজ শেষে দল যাবে ইংল্যান্ডের লাফবরোতে। সেখানে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং দলীয় সমন্বয় গড়ে তোলাই হবে এই পর্বের মূল লক্ষ্য।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন), ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে ১২ জুন ইংল্যান্ড মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি, লিসা ও নোরা ফাতেহিদের সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ

বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন তামিলনাড়ুর বাসিন্দারা

হামে মৃত্যু ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

নারায়ণগঞ্জে ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ পাঁচ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার!

দুই সন্তানকে নিয়ে পরীমণির মা দিবস

অ্যাপ সরিয়ে দেওয়ায় অ্যাপলের বিরুদ্ধে মামলা

১০

মার্কিন ঘাঁটি ও জাহাজে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

১১

৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন তাসকিন-মিরাজ

১২

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়

১৩

৬২ বছরে পাকিস্তান যে রেকর্ড দেখেনি, সেটাই করে দেখালেন আজান

১৪

পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে

১৫

এক গোল, দুই অ্যাসিস্ট—এমএলএসে নতুন রেকর্ড মেসির

১৬

পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

‎লালমনিরহাটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল  লিখিত পরীক্ষা অনুষ্ঠিত, ঘুষ ও দালাল থেকে দূরে থাকার আহ্বান

১৮

লালমনিরহাট বিজিবির অভিযানে ৪হাজার ৪০০পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

১৯

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

২০