RCTV Logo স্পোর্টস ডেস্ক
৯ মে ২০২৬, ৬:১৬ অপরাহ্ন

১ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৭৯

ছবিঃ সংগৃহীত

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৭৯ রান। ৮৫ ও ৩৭ রানে অপরাজিত আছেন  এই টেস্টে অভিষেক হওয়া দুই ব্যাটসম্যান আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল। দ্বিতীয় দিনের খেলা শেষে ২৩৪ রানে পিছিয়ে সফরকারী পাকিস্তান।

গতকাল শুক্রবার শুরু হয় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে স্বাগতিক বাংলাদেশ।

গতকাল প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ৩০১ রান করে বাংলাদেশ। আজ শনিবার দ্বিতীয় দিনে আরও ১১২ রান করতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায়0 ৪১৩ রান।

দলের হয়ে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। ১৩০ বলে ১২টি চার আর দুটি ছক্কায় ১০১ রান করেন। ২০০ বল খেলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৯১ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

১৭৯ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৭১ রান করে ফেরেন জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক মুশফিকুর রহিম। ৬৭ বলে ৩৩ রান করেন লিটন দাস। মাত্র ১৯ বলে তিন চার আর এক ছক্কায় ২৮ রান করে ফেরেন পেস বোলার তাসকিন আহমেদ।

পাকিস্তানের হয়ে ৯২ রানে ৫ উইট নেন মোহাম্মদ আব্বাস। ১১৩ রানে ৩ উইকেট নেন পেস বোলার শাহিন শাহ আফ্রিদি।

জাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ১০৬ রান করে ফেরেন ওপেনার ইমাম উল হক। তিনি ৭২ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করে ফেরেন।

দ্বিতীয় উইকেটে ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন এই টেস্টে অভিষেক হওয়া পাকিস্তানের দুই তরুণ আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল। তাদের কল্যাণে দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৭৯ রান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

নীলফামারীতে ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

সংকট মোকাবিলায় সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ : নাটোরে হুইপ দুলু

৬ দিন পর উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, দিনক্ষণ চূড়ান্ত

লালমনিরহাটে ৩০তরুনের উদ্যোগ ১০০০ অসহায় মানুষের এক বেলা খাবারের আয়োজন

লালমনিরহাটে ‎ছেলের দোষে বৃদ্ধ পিতাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

১ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৭৯

হামে মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে: স্বাস্থ্য সচিব

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

১০

বিশ্বকাপে খেলবে ইরান, দিলো ১০ শর্ত

১১

ইরানে যুদ্ধে বিধ্বস্ত প্রায় ৩০ হাজার গাড়ি

১২

দাদা-দাদির কবরের পাশে শায়িত হবেন বৃষ্টি

১৩

প্রতিবন্ধকতাকে জয় করে ১৫ বছর ধরে ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেবা দিচ্ছেন রাণীশংকৈলের আশির উদ্দিন

১৪

ঠাকুরগাঁওয়ে গোরস্থান থেকে কঙ্কাল চুরি, এলাকাজুড়ে চাঞ্চল্য

১৫

আগামীকাল কুড়িগ্রাম সফরে আসবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

১৬

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে

১৭

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষতা বাড়ানো জরুরি: শিক্ষামন্ত্রী

১৮

ইউটিউবের সার্চ বারে দেখা যাবে বড় পরিবর্তন

১৯

ঠাকুরগাঁওয়ে সড়কে পড়ে ছিল অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ১১ খাতা

২০