RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন

৮ জেলায় বিকেল ৩টার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা

ছবিঃ সংগৃহীত

দেশের অন্তত ৮টি জেলায় বিকেল ৩টার মধ্যে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী-বজ্রপাত, বজ্রসহ বৃষ্টি বা বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৬ মে) সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, নওগাঁ, রংপুর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার কিছু স্থানে বিকেল ৩টার মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এ অবস্থায় বজ্রপাতের সময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের নতুন নির্দেশনা

মায়ের সিনেমার প্রিমিয়ারে মেজাজ হারালেন রণবীর

বিশ্বকাপের সব ম্যাচ দেখার পারিশ্রমিক ৬১ লাখ টাকা

সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

রাজধানীতে চলন্ত প্রাইভেটকারে আগুন

৮ জেলায় বিকেল ৩টার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা

বৃষ্টির লাশ ঢাকায় পৌঁছাবে ৯ মে

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

ভক্তদের স্মরণীয় মুহূর্ত উপহার দিতে চান বায়ার্ন কোচ

অনার্স ১ম বর্ষের ফরম পূরণ শুরু ১৩ মে

১০

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

১১

আজ ০৬ মে, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ০৬ মে ২০২৬

১৩

হারিনি, পদত্যাগ করব না : মমতা

১৪

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৯

১৫

ব্রাজিল তারকাকে পেতে ৯০ মিলিয়নের প্রস্তাব সৌদির

১৬

পাটগ্রাম সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার, এলাকায় আতঙ্ক

১৭

ডুমুর হাতে উচ্ছ্বসিত জয়া

১৮

লন্ডনে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা

১৯

রংপুর কমিউনিটি নার্সিং কলেজে নানান আয়োজনে পালিত হলো “বিশ্ব অ্যাজমা দিবস”

২০