RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
৫ মে ২০২৬, ২:৪৯ অপরাহ্ন

কুড়িগ্রামে হাসপাতালে যুবকের মৃত্যু, বেওয়ারিশ ঘোষণার পর মিললো স্বজনদের খোঁজ

ছবিঃ আরসিটিভি

কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। প্রথমে তার কোনো স্বজন বা ওয়ারিশের সন্ধান পাওয়া না যাওয়ায় মরদেহ বেওয়ারিশ হিসেবে ঘোষণা করে হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করা হয়েছিল। তবে পরবর্তীতে তার পরিবারের সন্ধান মিলেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি টিকিট অনুযায়ী নিহত রবিউল ইসলামের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায়। তার পিতার নাম ইসমাইল হোসেন। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে হৃদরোগজনিত সমস্যায় তিনি কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর পরপরই তার পরিবারের কোনো সদস্যের খোঁজ না পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ হিমাগারে সংরক্ষণ করে এবং স্বজনদের খোঁজে চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয়ভাবে জানানো হলে পরে পরিবারের সদস্যরা হাসপাতালে এসে তাকে শনাক্ত করেন।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের সদস্যরা রবিউল ইসলামের মরদেহ গ্রহণ করেন এবং দাফনের উদ্দেশ্যে নিজ বাড়িতে নিয়ে যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দ্রুত সময়ের মধ্যে স্বজনদের খোঁজ মেলায় মরদেহ যথাযথভাবে পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুর হাতে উচ্ছ্বসিত জয়া

লন্ডনে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা

রংপুর কমিউনিটি নার্সিং কলেজে নানান আয়োজনে পালিত হলো “বিশ্ব অ্যাজমা দিবস”

এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

দিনাজপুর জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

দিনাজপুর ডিবি ও লালপুর থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ প্রতারক গ্রেফতার

হাজারো মানুষকে আঙুর চাষে স্বপ্ন দেখাচ্ছেন নাটোরের আমজাদ

কুড়িগ্রামে নদীগর্ভে যাচ্ছে ফসলি জমি ও বসতভিটা, অনিশ্চয়তায় হাজারো পরিবার

পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না

পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

১০

কুড়িগ্রামে হাসপাতালে যুবকের মৃত্যু, বেওয়ারিশ ঘোষণার পর মিললো স্বজনদের খোঁজ

১১

লালমনিরহাটে বর্ডার গার্ড স্কুলের দৃষ্টিনন্দন শ্রেণিকক্ষ উদ্বোধন

১২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কুখ্যাত মাদক কারবারি বেলাল আটক

১৩

শিক্ষ‌কের বিরু‌দ্ধে ধর্ষণের অ‌ভি‌যোগ, শিশুর বর্ণনায় উঠে এলো ভয়াবহ তথ্য

১৪

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ২৬

১৫

শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎচালিত বাস চালুর সিদ্ধান্ত

১৬

হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে

১৭

ডোমারে দোকানের সামনে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৮

হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে

১৯

আন্তর্জাতিক বাজারে বাড়লো তেলের দাম

২০