RCTV Logo আরসিটিভি ডেস্ক
২ মে ২০২৬, ১:৩২ অপরাহ্ন

ঝড়ে নৌকাডুবি, ছেলেকে বুকে জড়িয়েই প্রাণ দিলেন মা

ছবিঃ সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের বারগি বাঁধের কাছে নর্মদা নদীতে এক ভয়াবহ নৌকাডুবিতে হৃদয়বিদারক দৃশ্য দেখেছে উদ্ধারকারীরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উদ্ধার হওয়া এক মা ও তার চার বছর বয়সি সন্তানের মরদেহ পাওয়ার সময় দেখা যায়, বাঁচার শেষ চেষ্টায় মা তার সন্তানকে শক্ত করে বুকের সাথে জাপ্টে ধরে রেখেছিলেন। কিন্তু প্রকৃতির নিষ্ঠুরতায় শেষ রক্ষা আর হয়নি। খবর এনডিটিভির।

জানা গেছে, দিল্লি থেকে ঘুরতে আসা চার সদস্যের এক পর্যটক পরিবারের সদস্য ছিলেন তারা। মর্মান্তিক এ দুর্ঘটনায় বাবা ও মেয়ে কোনোমতে প্রাণে বাঁচলেও, নদী কেড়ে নিল মা ও ছেলের প্রাণ। এখন পর্যন্ত এ দুর্ঘটনায় মোট ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

বেঁচে ফেরা পর্যটক সৈয়দ রিয়াজ হোসেন সংবাদমাধ্যমকে সেই বিভীষিকাময় মুহূর্তের বর্ণনা দিয়ে বলেন, হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে প্রচণ্ড ঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যেই নৌকাটি ভারসাম্য হারিয়ে পানি উঠতে শুরু করে। চোখের পলকে আমার স্ত্রী, শাশুড়ি ও নাতি নিখোঁজ হয়ে গেল।

নিজের বেঁচে ফেরাকে অলৌকিক উল্লেখ করে তিনি বলেন, আমি পানির নিচে প্রায় দুই ঘণ্টা আটকে ছিলাম, কেবল নাকটুকু পানির উপরে ছিল। আমার পাশ দিয়ে একের পর এক মরদেহ ভেসে যাচ্ছিল। পরে উদ্ধারকারীরা আমাকে দেখতে পেয়ে উদ্ধার করে।

নিউজ এজেন্সি আইএএনএস জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত মোট ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৭ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনও পাঁচ শিশুসহ মোট ৯ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে সৈয়দ রিয়াজের পরিবারের সদস্যরাও রয়েছেন।

নৌকার ক্যাপ্টেন মহেশ প্যাটেলের কাছে লাইফ জ্যাকেট থাকায় তিনি বেঁচে ফিরেছেন। বর্তমানে স্থানীয় পুলিশ ও স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স-এর একাধিক দল নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে। প্রবল স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৪২,৩৪২ বাংলাদেশি হজযাত্রী

হাওড়াঞ্চলের পানি আরও বাড়ছে, ডুবছে কৃষকের স্বপ্ন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

নীলফামারীতে র‌্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, যার ৮০ শতাংশ হবে নারী

ভারতে একলাফে হাজার টাকা বাড়ল গ্যাসের দাম

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

ঠাকুরগাঁওয়ে কিশোরের রহস্যজনক মৃত্যু, এলাকায় শোক

মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি : তারেক রহমান

১০

নাটোরের গুরুদাসপুরে ইউএনও কার্যালয়ের কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতি

১১

ঝড়ে নৌকাডুবি, ছেলেকে বুকে জড়িয়েই প্রাণ দিলেন মা

১২

প্রকাশ পেল রকস্টারের এনিমেটেড টিজার

১৩

জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী

১৪

বিরলে পুকুর খননের সময় কার্তুজ সদৃশ বস্তু উদ্ধার

১৫

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় বাবর আলীর

১৬

সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন নিমার্ণ প্রকল্প

১৭

ইউটিউবে নতুন ফিচার, যে চমক থাকছে ব্যবহারকারীদের জন্য

১৮

ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করব: ট্রাম্প

১৯

শাহজালালের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

২০