RCTV Logo আরসিটিভি ডেস্ক
৮ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৪১ অপরাহ্ন

৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

ছবি: সংগৃহিত

রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার গঠিত ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়।

শনিবার বিকেলে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন অনলাইনে আপলোড করা হয়েছে।

এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় সংস্কার কমিশনের প্রধানরা রাষ্ট্র সংস্কারের আশু করণীয়, মধ্যমেয়াদি পরিকল্পনা এবং ভবিষ্যতে নির্বাচিত সরকার কী ধরনের পদক্ষেপ নিতে পারে— সে সম্পর্কে সর্বসম্মত সুপারিশমালা উপস্থাপন করবেন।

গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনুস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে ছয়টি সংস্কার কমিশন গঠন করেন। কমিশনগুলোর জন্য তিন মাসের সময়সীমা নির্ধারণ করা হয়, যা ৩০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

পরবর্তীতে নির্ধারিত সময়ের ১৫ দিন পর, অর্থাৎ ১৫ জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-সংক্রান্ত চারটি কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। এরপর, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন গত ৫ ফেব্রুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণআন্দোলন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছে পাঠানো হবে। এরপর, সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও গণআন্দোলনের শক্তিগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। এ তারিখ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হবে।

৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখতে ভিজিট করুন: মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৩

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৪

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৫

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৬

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৭

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৮

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৯

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

২০