পরীক্ষামূলক
LIVE TV

র‌্যাবের অভিযানে ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি  গ্রেফতার

সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ (সদর কোম্পানি, রংপুর) এবং র‌্যাব-১ (সিপিসি-১, উত্তরা ক্যাম্প) এর একটি যৌথ আভিযানিক দল গাজীপুরে অভিযান চালিয়ে ১১ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুর জেলার বাসন থানাধীন বাইপাস এলাকার পেয়ারা বাগান চায়না মার্কেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ হানিফ মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হানিফ মিয়া লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কিশামত মাদাতী এলাকার বাসিন্দা এবং তিনি মৃত গোলাপ উদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে জিআর নং ৪৪০/০৪, সেশন নং ৩৪৬/০৪, প্রসেস নং ৩৭০, তারিখ ২০/১১/২০২৬ ইং অনুযায়ী ১১ বছরের সাজা পরোয়ানা ছিল।

গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন