RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৪ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ

ছবিঃ সংগৃহীত

প্রথম ওয়ানডেতে হারের পর টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার পালা টি-টোয়েন্টির। আগামী ২৭ ও ২৯ এপ্রিল বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম দুই ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানিয়েছে, টিকিটের সর্বনিম্ন মূল্য দেড়শ টাকা এবং সর্বোচ্চ ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের টিকিট অনলাইনে পাওয়া যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

পূর্ব গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন দেড়শ টাকা। পশ্চিম গ্যালারির টিকিট ২৫০ টাকা এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

গ্র্যান্ড স্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম অংশের টিকিটের দাম ধরা হয়েছে ১৫০০ টাকা করে। স্টেডিয়ামের ছাদে অবস্থিত পূর্ব ও পশ্চিম প্যাভিলিয়ন এন্ডের টিকিটের দামও ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই চার জায়গার টিকিটের দামই সবচেয়ে বেশি নির্ধারন করা হয়েছে।

২ মে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশসীমা নজরদারিতে যুগান্তকারী যুগে বাংলাদেশ

কিস্তির টাকা আদায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে

২১ মাসে ৩ বার প্রাণে বাঁচলেন ট্রাম্প

যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য ২৮ কোটি!

সীমান্তে মানবিক উদ্যোগ: লালমনিরহাটে শিক্ষার্থীদের পাশে ১৫ বিজিবি

জাতীয় যুবশক্তির আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন, সহ-সাংগঠনিক সম্পাদক হলেন দিনাজপুরের আরিফ মুন

গেটাফেকে হারিয়ে শিরোপার খুব কাছে বার্সেলোনা

ছাউনি ফুটো, বৃষ্টি হলেই রংপুর স্টেশনের প্ল্যাটফর্মে জমে পানি

১০

সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের

১১

বাসের বর্ধিত ভাড়া কার্যকর আজ থেকে

১২

শিশুদের দিয়ে ভোট আদায়ের চেষ্টা, বিজয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

১৩

এফএ কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি

১৪

ইরানে আঠা কারখানায় ভয়াবহ আগুন

১৫

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের মিলনমেলা

১৬

৩৬ বলের সেঞ্চুরিতে সূর্যবংশীর যত রেকর্ড

১৭

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন

১৮

বজ্রপাতে প্রাণ গেল চা শ্রমিকের

১৯

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড ঠাকুরগাঁও

২০