RCTV Logo আরসিটিভি ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ৩:০৫ অপরাহ্ন

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজ মাঠটি গতকাল সোমবার যেন রূপ নিয়েছিল এক মননশীলতার উৎসবে। সবুজ ঘাসে বসে বইয়ের পাতায় ডুব দিয়ে আগামীর স্বপ্ন বুনতে দেখা গেল একদল স্বপ্নবাজ তরুণ-তরুণীকে। বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী বই পাঠের আসরটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

বই পাঠের এই আসরে উঠে আসে প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের কালজয়ী সব সৃষ্টি।

‘নূরজাহান’, ‘ডাকাতরাও মানুষ’, ‘সেই বিদেশি মেয়ে’, ‘নয় মাস’ এবং ‘রহস্যময় জঙ্গলবাড়ি’-সহ নানা বই থেকে পাঠ করেন অংশগ্রহণকারীরা। প্রতিটি গল্পের চরিত্র আর জীবনবোধ যেন নতুন করে প্রাণ ফিরে পায় শিক্ষার্থীদের কণ্ঠে।

আয়োজন নিয়ে গঙ্গাচড়া উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি আসাদুজ্জামান বলেন, ‘বই শুধু জ্ঞান দেয় না, বরং মানুষকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে। তরুণ প্রজন্মকে আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব থেকে দূরে রেখে বইমুখী ও মননশীল করতে আমরা প্রতি মাসে এমন আয়োজন অব্যাহত রাখছি।

বিকেলের স্নিগ্ধ আলোয় আয়োজিত এই আসরে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ মিয়া এবং সক্রিয় সদস্য সাইমা জিনিয়া, তাকিয়া সাবিরা আক্তার, শানু, উম্মে হানি আক্তার, সুজন সরকার, তন্ময় সরকার, জিওল, সেলিম মিয়া, সজিব খান ও মান্না। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন শুধু বিনোদন নয়, বরং চিন্তা ও চেতনার জানালা খুলে দেওয়ার এক অনন্য প্রয়াস।

বই পাঠের এই আসর থেকে গঙ্গাচড়ার শুভসংঘের বন্ধুরা বড় এক বার্তা দিয়েছেন—
যেখানে বই আছে, সেখানেই আলোর পথ।
যেখানে পাঠ আছে, সেখানেই জেগে ওঠে আগামী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

বিশ্ববাজারে কমল তেলের দাম

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১০

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১১

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১২

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৩

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৪

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৫

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

১৬

২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে

১৭

মানিকগঞ্জে আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

১৮

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী

১৯

বিচ্ছেদের পথে বিজয়? খোরপোশ দিতে হতে পারে ৩৫০ কোটি রুপি!

২০