RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন

ডিপিএল মাঠে গড়ানোর কৃতিত্ব তামিমকে দিলেন মাহমুদউল্লাহ

ছবিঃ সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদল শুরু হয়েছে আজ শনিবার। আর প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে দলবদলের আনুষ্ঠানিকতা সেরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘদিন পর পুরোনো ঠিকানায় ফিরতে পেরে উচ্ছ্বসিত তিনি। তবে তার সবচেয়ে বড় স্বস্তি, সব অনিশ্চয়তা কাটিয়ে লিগটি মাঠে গড়াতে যাচ্ছে। যেটার পুরো কৃতিত্ব তিনি দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালকে।

গত কয়েক মাস ধরে লিগ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে সেই জট খুলেছে। শনিবার দলবদলের আনুষ্ঠানিকতা শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই অনেক আনন্দের বিষয়।’

লিগ মাঠে গড়ানোর এই উদ্যোগের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক সতীর্থ তামিম ইকবালের প্রশংসা করেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘এর কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে।’

দেশের ক্রিকেটারদের রুটি-রুজির সবচেয়ে বড় মাধ্যম এই ঢাকা প্রিমিয়ার লিগ। সেই বিষয়টির ওপর জোর দিয়ে মাহমুদউল্লাহ আরও বলেন, ‘অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস। তবে দিনশেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু আর হতে পারে না।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে ২ লক্ষাধিক শিশুকে দেওয়া হবে হামের টিকা 

প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে এসে পুলিশ সদস্য আটক

লেবাননেও গাজার মতো ‘ইয়েলো লাইন’ ঘোষণা করল ইসরায়েল

জানালার ফাঁক দিয়ে নজরদারি ভিন্নধর্মী পরিদর্শনে শিক্ষামন্ত্রী

ডিপিএল মাঠে গড়ানোর কৃতিত্ব তামিমকে দিলেন মাহমুদউল্লাহ

‘টপ গান ৩’ দিয়ে ফিরছেন টম ক্রুজ

শিরোপা খরা কাটানোর মিশনে সোসিয়েদাদের মুখোমুখি অ্যাতলেতিকো

কিংবদন্তি বাউল সাধক কানাই দাস মারা গেছেন

পাঁচ জেলায় বজ্রপাতে নিহত ১১

‘বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু’

১০

হাদি হত্যা মামলায় রিমান্ড শেষে, স্বীকারোক্তি দিলেন অস্ত্র বিক্রেতা হেলাল

১১

হরমুজ প্রণালিতে ৩ ট্যাংকারে গুলি

১২

এখন পর্যন্ত ‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে কতটি পরিবার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

১৪

ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি 

১৫

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

১৬

ইরানে আংশিকভাবে চালু হয়েছে ৬টি বিমানবন্দর

১৭

নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ বছরের শিশুর

১৮

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৯

খাল খননের মাধ্যমে কৃষকের ভাগ্য উন্নয়ন হবে — নাটোরে হুইপ দুলু

২০