RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৮ এপ্রিল শনিবার ভোরে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ মৌচোষা বিওপি’র একটি টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৯/৭-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডুলিপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল (স্কাফ সিরাপ) উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে ২ লক্ষাধিক শিশুকে দেওয়া হবে হামের টিকা 

প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে এসে পুলিশ সদস্য আটক

লেবাননেও গাজার মতো ‘ইয়েলো লাইন’ ঘোষণা করল ইসরায়েল

জানালার ফাঁক দিয়ে নজরদারি ভিন্নধর্মী পরিদর্শনে শিক্ষামন্ত্রী

ডিপিএল মাঠে গড়ানোর কৃতিত্ব তামিমকে দিলেন মাহমুদউল্লাহ

‘টপ গান ৩’ দিয়ে ফিরছেন টম ক্রুজ

শিরোপা খরা কাটানোর মিশনে সোসিয়েদাদের মুখোমুখি অ্যাতলেতিকো

কিংবদন্তি বাউল সাধক কানাই দাস মারা গেছেন

পাঁচ জেলায় বজ্রপাতে নিহত ১১

‘বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু’

১০

হাদি হত্যা মামলায় রিমান্ড শেষে, স্বীকারোক্তি দিলেন অস্ত্র বিক্রেতা হেলাল

১১

হরমুজ প্রণালিতে ৩ ট্যাংকারে গুলি

১২

এখন পর্যন্ত ‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে কতটি পরিবার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

১৪

ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি 

১৫

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

১৬

ইরানে আংশিকভাবে চালু হয়েছে ৬টি বিমানবন্দর

১৭

নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ বছরের শিশুর

১৮

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১৯

খাল খননের মাধ্যমে কৃষকের ভাগ্য উন্নয়ন হবে — নাটোরে হুইপ দুলু

২০