নাটোর প্রতিনিধি 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবদুর রহিম (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার দিঘইর কুমিল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম স্থানীয় জোনাইল প্রি-ক্যাডেট স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী এবং ওই গ্রামের শাহ আলমের ছেলে।
পুলিশ জানায়, সকালে স্কুলে যাওয়ার সময় রাস্তা পারাপারের চেষ্টা করলে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন