RCTV Logo ‎দিনাজপুর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৬, ৬:০০ অপরাহ্ন

দিনাজপুরে সারের সিন্ডিকেট ভাঙতে বিএডিসি ডিলারদের মানববন্ধন

ছবিঃ আরসিটিভি

সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন বিএডিসি বীজ ও সার ডিলাররা। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিনাজপুর বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

‎মানববন্ধনে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে সার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। সার ছাড়া ফসলের কাঙ্ক্ষিত উৎপাদন সম্ভব নয়। বিএডিসির বীজ ও সার ডিলাররা দীর্ঘদিন ধরে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দিয়ে কৃষিভিত্তিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে বাস্তবতায় তারা ইউরিয়া ও বেসরকারিভাবে আমদানিকৃত নন-ইউরিয়া সারের বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছেন, যা মূলত বিসিআইসি ডিলারদের মাধ্যমে বিতরণ করা হয়।

‎বক্তারা অভিযোগ করেন, এ ব্যবস্থার কারণে বাজারে সিন্ডিকেট তৈরি হচ্ছে, যার ফলে কৃষকরা হয়রানির শিকার হচ্ছেন এবং ন্যায্যমূল্যে সার পেতে বাধার সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি বিএডিসি ডিলাররাও বৈষম্যের শিকার হচ্ছেন।

‎তারা আরও বলেন, বিএডিসি ডিলারদের ইউরিয়া ও আমদানিকৃত নন-ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা একই স্থান থেকে সহজেই এবং ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমবে।

‎বক্তারা জানান, গত বছরের নভেম্বরে সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শ কমিটির অনুমোদনে একটি সমন্বিত সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যা কৃষকবান্ধব ও সিন্ডিকেটবিরোধী একটি যুগোপযোগী উদ্যোগ। এই নীতিমালা বাস্তবায়িত হলে প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

‎দেশের কৃষি ও কৃষকের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে উক্ত নীতিমালা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

গাজীপুরে স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

লালমনিরহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট

নীলফামারী মেডিকেল কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু

যুক্তরাষ্ট্রের কাছে ১০০ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ফেরত চায় ইরান

অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি

১০

দিনাজপুরে সারের সিন্ডিকেট ভাঙতে বিএডিসি ডিলারদের মানববন্ধন

১১

এক মাসে হাম ও উপসর্গ নিয়ে ২০৬ শিশুর মৃত্যু

১২

শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বাধীনতা পদক গ্রহণ করলেন স্বামী মনসুর হেলাল

১৩

দাদির স্বাধীনতা পদক গ্রহণ করলেন জায়মা রহমান

১৪

প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

১৫

হারের পর ভিনিসিয়ুসকে রেখেই চলে গেলো রিয়ালের টিম বাস

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

১৮

বয়স ১৮ হওয়ার আগেই যত রেকর্ডের মালিক লামিনে

১৯

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু

২০