RCTV Logo বিনোদন ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ২:২৮ অপরাহ্ন

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি আয় ৩০০০ কোটি ছাড়াল

ছবিঃ সংগৃহীত

পরিচালক আদিত্য ধরের হাত ধরে রূপালি পর্দায় তৈরি হলো অনন্য এক ইতিহাস। তার পরিচালিতধুরন্ধর ছবিটির জয়জয়কারের মধ্য দিয়ে এই ফ্র্যাঞ্চাইজিটি গড়েছে এক অনন্য বিশ্বরেকর্ড।ধুরন্ধরধুরন্ধর এই দুই ছবির সম্মিলিত বিশ্বব্যাপী আয় এখন ৩০০০ কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে গেছে।

এর মাধ্যমে প্রথম কোনো ভারতীয় চলচ্চিত্র সিরিজ হিসেবে এই অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছাল। জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওস-এর ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে, আদিত্য ধর এবং লোকেশ ধর। প্রথম কিস্তির আকাশচুম্বী সাফল্যের রেশ ধরে এবার দ্বিতীয় কিস্তিটিও বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে।

২০২৫ সালের ৫ ডিসেম্বর যখন ‘ধুরন্ধর’ মুক্তি পায়, তখন বাণিজ্য মহলে এটি নিয়ে যথেষ্ট সংশয় ছিল। তবে মুক্তির পরপরই দর্শকদের অভূতপূর্ব সাড়া এবং আলোচনা-বিতর্কের ঝড়ে ছবিটি বক্স অফিসে অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়।

স্পাই অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি হিন্দি বক্স অফিসে ৮৪০ কোটি টাকার নেট (১০০০ কোটির বেশি গ্রস) আয় করে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের খেতাব জেতে। সব মিলিয়ে বিশ্বব্যাপী ১৩০০ কোটি টাকার বেশি আয় করে ভারতের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের মর্যাদা পায় ছবিটি।

প্রথম ছবির রেশ কাটতে না কাটতেই মাত্র চার মাসের ব্যবধানে মুক্তি পায় ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। রণবীর সিং অভিনীত এই অ্যাকশন প্যাকড সিক্যুয়েলটি পূর্বের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। ছবিটি বিশ্বব্যাপী ইতোমধ্যেই ১৭০০ কোটি টাকার বেশি আয় করেছে। এটি ভারতের বক্স অফিসে একক ভাষায় ১০০০ কোটি নেট আয়কারী সিনেমা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

গাজীপুরে স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

লালমনিরহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট

নীলফামারী মেডিকেল কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু

যুক্তরাষ্ট্রের কাছে ১০০ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ফেরত চায় ইরান

অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি

১০

দিনাজপুরে সারের সিন্ডিকেট ভাঙতে বিএডিসি ডিলারদের মানববন্ধন

১১

এক মাসে হাম ও উপসর্গ নিয়ে ২০৬ শিশুর মৃত্যু

১২

শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বাধীনতা পদক গ্রহণ করলেন স্বামী মনসুর হেলাল

১৩

দাদির স্বাধীনতা পদক গ্রহণ করলেন জায়মা রহমান

১৪

প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

১৫

হারের পর ভিনিসিয়ুসকে রেখেই চলে গেলো রিয়ালের টিম বাস

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

১৮

বয়স ১৮ হওয়ার আগেই যত রেকর্ডের মালিক লামিনে

১৯

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু

২০