RCTV Logo আরসিটিভি ডেস্ক
৭ ফেব্রুয়ারী ২০২৫, ৪:০২ অপরাহ্ন

ফের বাড়ছে ঢাকা-দিল্লি কূটনৈতিক টানাপোড়েন: টাইমস অব ইন্ডিয়া

ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন শিথিল থাকার পর আবারও বাড়ছে ঢাকা-দিল্লি কূটনৈতিক টানাপোড়েন। ভারতে অবস্থান করে রাজনৈতিক ভাষণ দেওয়ায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভারতীয় হাইকমিশনার পবন বাধেকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বানোয়াট ও উসকানিমূলক’ মন্তব্যের প্রতিবাদ জানায় ঢাকা। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে আশ্রয় নেওয়ার পর ফেসবুক লাইভে দেওয়া বক্তৃতায় শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘মৃতদেহের ওপর দিয়ে হেঁটে ক্ষমতা দখলের’ অভিযোগ তোলেন। এতে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার এই বক্তব্যের পর শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে ‘গভীর উদ্বেগ ও হতাশা’ প্রকাশ করেছে। তারা বলছে, ভারতে অবস্থান করে শেখ হাসিনার এই বক্তব্য দুই দেশের সুসম্পর্কের জন্য ‘ক্ষতিকর’। বাংলাদেশ ভারতকে আহ্বান জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে তার ‘মিথ্যা ও উসকানিমূলক’ বিবৃতি বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে।

ভারত মুজিব স্মৃতি জাদুঘরে হামলার নিন্দা জানিয়েছে এবং একে ‘ভাংচুর’ বলে আখ্যায়িত করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, “যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাসকে মূল্যায়ন করে, তারা এই বাড়ির গুরুত্ব বোঝে।”

এদিকে বিএনপি বিরল ঐক্য প্রদর্শন করে এই ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়েছে। দলটির মতে, “এই ঘটনাগুলোর উদ্দেশ্য গণতন্ত্রকে ধ্বংস করা, যা দেশে বিশৃঙ্খলা বাড়াতে পারে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে।”

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “ভারত কী পদক্ষেপ নেয়, আমরা তা পর্যবেক্ষণ করব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০