পরীক্ষামূলক
LIVE TV

পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ১৪নং রাজাগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর বঠিনা গ্রামে পাওয়ার টিলারের নিচে পিষ্ট হয়ে মোঃ সাঈদী (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ সাঈদী উত্তর বঠিনা গ্রামের মোঃ সাদেকুর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ সাদেকুর ইসলাম নিজ বাড়ি থেকে জমি চাষের উদ্দেশ্যে পাওয়ার টিলার নিয়ে বের হন। এ সময় তার ছোট ছেলে সাঈদী পাওয়ার টিলারে উঠতে গেলে পা পিছলে নিচে পড়ে যায়। পরে পাওয়ার টিলারের পিছনের চাকায় পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন