RCTV Logo ডেস্ক রিপোর্ট
৬ ফেব্রুয়ারী ২০২৫, ৬:২৯ অপরাহ্ন

ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙা বাড়ি থেকে প্রাচীন শিবলিঙ্গ উদ্ধারের দাবিটি ভুয়া

ছবি: রিউমর স্ক্যানার বাংলাদেশ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ৫ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। একপর্যায়ে এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙা হয়।

এর মধ্যেই, ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়ি থেকে ৩০০ বছর পুরোনো শিবলিঙ্গ পাওয়ার দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পর ৩০০ বছর পুরোনো শিবলিঙ্গ পাওয়ার দাবিটি ভিত্তিহীন। কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র বা প্রমাণ ছাড়াই, ভারতের অন্ধ্র প্রদেশের একটি মন্দিরের শিবলিঙ্গের ছবি ব্যবহার করে এই দাবিটি ছড়ানো হচ্ছে।

প্রচারিত ভুল সংবাদ

আলোচিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ‘Bharat Temples 🇮🇳’ নামের একটি এক্স অ্যাকাউন্টে ২০২০ সালের ৮ মে প্রকাশিত একটি পোস্টে হুবহু একই ছবি পাওয়া যায়। পোস্টটির ক্যাপশন অনুযায়ী, ছবিটি ভারতের অন্ধ্র প্রদেশের গুদিমাল্লাম পারাশুরামেশ্বর মন্দিরের শিবলিঙ্গ।

এছাড়া, ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কমের ২০২৩ সালের ৭ নভেম্বরের একটি প্রতিবেদনেও একই তথ্য উল্লেখ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের ২০২৩ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলায় অবস্থিত গুদিমাল্লাম পারাশুরামেশ্বর মন্দিরের শিবলিঙ্গ বিশ্বের অন্যতম প্রাচীন শিবলিঙ্গ। প্রায় ১.৫ মিটার উঁচু এই শিবলিঙ্গের বয়স নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে। কেউ মনে করেন এটি খ্রিষ্টপূর্ব ৩য় শতকের, আবার কেউ মনে করেন এটি খ্রিষ্টীয় ১ম শতকের।

তাছাড়া, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় মূলধারার গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উপস্থিত জনতার বাড়ির বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। তবে, বাড়ি থেকে ৩০০ বছর পুরোনো শিবলিঙ্গ পাওয়ার কোনো প্রমাণ বা তথ্য এসব গণমাধ্যমে পাওয়া যায়নি।

সুতরাং, ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে ৩০০ বছর পুরোনো শিবলিঙ্গ পাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

সূত্রঃ রিউমর স্ক্যানার বাংলাদেশ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

দেশের বাজারে বাড়ল সোনার দাম

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

আলভারেজকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বার্সেলোনা

১০

যুগ্মসচিব পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার

১১

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১২

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

১৩

কষ্টটা অসীম, স্বাভাবিক হতে সময় লাগবে: মেসি

১৪

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

১৫

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

১৬

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

১৭

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের প্রাণহানি

১৮

আজ ২১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২১ জুলাই ২০২৬

২০