RCTV Logo আরসিটিভি ডেস্ক
৮ এপ্রিল ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন

ধেয়ে আসছে ভয়াবহ কালবৈশাখী: সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

দেশে সক্রিয় হওয়া বৃষ্টিবলয় ‘গর্জন’-এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টা সারা দেশে ভয়ংকর কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (০৮ এপ্রিল) রাতে দেশের পশ্চিমাঞ্চল দিয়ে এই ঝড় প্রবেশ করতে পারে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা বিডব্লিউওটি এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের সময় বজ্রপাত ও শিলাবৃষ্টিরও প্রবল সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের আটটি বিভাগেই অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপরের ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বিডব্লিউওটি জানিয়েছে, ভারতের ঝাড়খণ্ডের ওপর তৈরি হওয়া প্রকাণ্ড বজ্রমেঘটি রাতেই বাংলাদেশে প্রবেশ করবে।

উদ্ভূত পরিস্থিতিতে রাত্রিকালীন নৌপথে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ১০ এপ্রিল পর্যন্ত এই বৃষ্টিবলয়ের প্রভাব থাকতে পারে, তবে শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে এবং তাপমাত্রা পুনরায় বাড়তে থাকবে। কালবৈশাখীর তাণ্ডব থেকে বাঁচতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ১০ মিনিটে ১০০ বিমান হামলা ইসরায়েলের, কয়েকশ হতাহত

ধেয়ে আসছে ভয়াবহ কালবৈশাখী: সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

আফ্রিকার দলগুলোকে নিয়ে হতে যাচ্ছে আফ্রিকা টি-টোয়েন্টি কাপ!

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

লেবাননে ইসরায়েলের ১০ মিনিটের হামলায় কয়েকশ মানুষ নিহত ও আহত

রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে’

জল্পনার অবসান ঘটিয়ে খুলে দেওয়া হলো হরমুজ

বন্ধুর বিয়েতে অকটেন উপহার

সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণ

১০

শুক্রবার বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র

১১

নতুন সিনেমার পোস্টারে ভয়ঙ্কর লুকে আল্লু অর্জুন

১২

সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

১৩

আগামীকাল দেওয়া হবে আবু সাঈদ হত্যা মামলার রায়

১৪

নাটোরে কৃষক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

১৫

আবারও পর্দায় ফিরছে দর্শকপ্রিয় চরিত্র জ্ঞানী গণি

১৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে

১৭

ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল চালককে জরিমানা

১৮

কালীগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ৯.২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

চিলমারীতে ১শত টাকার পেট্রোল দেয়ার নির্দেশ, বাইকারদের বিক্ষোভে সিদ্ধান্ত বদল

২০