RCTV Logo বিনোদন ডেস্ক
৮ এপ্রিল ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

আবারও পর্দায় ফিরছে দর্শকপ্রিয় চরিত্র জ্ঞানী গণি

ছবিঃ সংগৃহীত

পারিবারিক ড্রামা ও কমেডির সংমিশ্রণে জনপ্রিয় হয়ে ওঠে ‘জ্ঞানী গণি’ চরিত্রটি। এবার জানা গেলো দর্শকপ্রিয় এ চরিত্রটি আবারও পর্দায় ফিরছে! ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল ড্রামা ‘জ্ঞানী গণি-০৪’। ইমরান ইমন পরিচালিত এই সিক্যুয়েলের মাধ্যমে দর্শকদের আবারও হাসাতে এবং ভাবাতে আসছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। নাটকটি আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে বঙ্গতে স্ট্রিমিং হবে।

এবারের গল্প আবর্তিত হয়েছে গ্রামে নতুন এক অতিথির আগমনকে কেন্দ্র করে। অতি বিদ্বান এই অতিথির আবির্ভাবে তৈরি হওয়া অদ্ভুত সব পরিস্থিতি ‘জ্ঞানী গণি’ কি পারবে তার বুদ্ধি দিয়ে সামাল দিতে? নাকি নিজেই জড়িয়ে যাবে কোনো বড় বিপদে? এই প্রশ্নের উত্তর মিলবে ‘জ্ঞানী গণি-০৪’-এর পর্দায়।

পরিচালক ইমরান ইমন বলেন, ‘জ্ঞানী গণি চরিত্রটি দর্শকদের খুব কাছের। এবারের গল্পে আমরা জ্ঞানের মারপ্যাচে এক ভিন্নরকম সামাজিক অসঙ্গতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, প্রতিবারের ন্যায় এবারও দর্শক গণির কান্ডকারখানা উপভোগ করবেন।‘

শরাফ আহমেদ জীবনকে কেন্দ্র করে আবর্তিত এই গল্পে আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, রাফিউল কাদির রুবেল, আদিয়াত জামান আয়ান, মানস বন্দ্যোপাধ্যায়, শাহাদাত শিশির, মাহমুদ আলম, সায়র নিয়োগী ও অন্যান্যরা। নাটকটির চিত্রনাট্য ও সংলাপে উঠে এসেছে পারিবারিক বন্ধন ও বুদ্ধিমত্তার লড়াই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ১০ মিনিটে ১০০ বিমান হামলা ইসরায়েলের, কয়েকশ হতাহত

ধেয়ে আসছে ভয়াবহ কালবৈশাখী: সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

আফ্রিকার দলগুলোকে নিয়ে হতে যাচ্ছে আফ্রিকা টি-টোয়েন্টি কাপ!

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

লেবাননে ইসরায়েলের ১০ মিনিটের হামলায় কয়েকশ মানুষ নিহত ও আহত

রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে’

জল্পনার অবসান ঘটিয়ে খুলে দেওয়া হলো হরমুজ

বন্ধুর বিয়েতে অকটেন উপহার

সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণ

১০

শুক্রবার বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র

১১

নতুন সিনেমার পোস্টারে ভয়ঙ্কর লুকে আল্লু অর্জুন

১২

সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

১৩

আগামীকাল দেওয়া হবে আবু সাঈদ হত্যা মামলার রায়

১৪

নাটোরে কৃষক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

১৫

আবারও পর্দায় ফিরছে দর্শকপ্রিয় চরিত্র জ্ঞানী গণি

১৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে

১৭

ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল চালককে জরিমানা

১৮

কালীগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ৯.২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

চিলমারীতে ১শত টাকার পেট্রোল দেয়ার নির্দেশ, বাইকারদের বিক্ষোভে সিদ্ধান্ত বদল

২০