RCTV Logo আরসিটিভি ডেস্ক
৮ এপ্রিল ২০২৬, ৩:১৬ অপরাহ্ন

সারা দেশে হামের টিকাদানে নতুন তারিখ ঘোষণা

ছবিঃ সংগৃহীত

সারা দেশে হামের টিকাদানের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (০৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন সংসদ সদস্য রুমিন ফারহানার হাম সংক্রান্ত প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকাদান কর্মসূচি শুরু হবে। এছাড়াও, ৩ মে থেকে সারাদেশে একযোগে শিশুদের টিকাদান শুরু হওয়ার কথা ছিল। সেই তারিখ ১৫ দিন এগিয়ে ২০ এপ্রিল করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে দুই কোটি ১৯ লাখ হামের টিকা মজুত রয়েছে। মজুত স্থিতিশীল থাকার কারণে সারাদেশে ভ্যাকসিন প্রদান কর্মসূচিত ১৫ দিন এগিয়ে আনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়েছে। সেই সংকট কাটিয়ে উঠছে সরকার। হামের টিকা নিয়ে কোনো সংকট নেই। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশের শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ করতে সক্ষম হয়েছি।’

এ সময় তিনি জানান, দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টেন্ডার ছাড়াই সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। সেই সঙ্গে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের করোনাকালীন অব্যবহৃত ফান্ড ব্যবহার করে ইউনিসেফের সহযোগীতায় সরকার দ্রুত হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছে।

এছাড়াও,হাম নিয়ে অযথা আতঙ্ক না ছড়াতে এবং মৃত্যুহার নিয়েন সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৫ এপ্রিল থেকে ১৮ জেলার ৩০ উপজেলায় হামের টিকা কার্যক্রম শুরু হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ১০ মিনিটে ১০০ বিমান হামলা ইসরায়েলের, কয়েকশ হতাহত

ধেয়ে আসছে ভয়াবহ কালবৈশাখী: সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

আফ্রিকার দলগুলোকে নিয়ে হতে যাচ্ছে আফ্রিকা টি-টোয়েন্টি কাপ!

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

লেবাননে ইসরায়েলের ১০ মিনিটের হামলায় কয়েকশ মানুষ নিহত ও আহত

রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে’

জল্পনার অবসান ঘটিয়ে খুলে দেওয়া হলো হরমুজ

বন্ধুর বিয়েতে অকটেন উপহার

সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণ

১০

শুক্রবার বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র

১১

নতুন সিনেমার পোস্টারে ভয়ঙ্কর লুকে আল্লু অর্জুন

১২

সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

১৩

আগামীকাল দেওয়া হবে আবু সাঈদ হত্যা মামলার রায়

১৪

নাটোরে কৃষক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

১৫

আবারও পর্দায় ফিরছে দর্শকপ্রিয় চরিত্র জ্ঞানী গণি

১৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে

১৭

ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল চালককে জরিমানা

১৮

কালীগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ৯.২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

চিলমারীতে ১শত টাকার পেট্রোল দেয়ার নির্দেশ, বাইকারদের বিক্ষোভে সিদ্ধান্ত বদল

২০