RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

জুলাই যোদ্ধা বুলবুল এখন রিকশা চালক

ছবিঃ সংগৃহীত

চব্বিশের আন্দোলনে রাজপথে নেমে আওয়ামী সন্ত্রাসীদের চালানো গুলিতে আহত হয়েছেন বুলবুল। শরীরের বিভিন্ন স্থানে বৃদ্ধ হওয়া বুলেটের ক্ষত নিয়ে আজও লড়ে যাচ্ছেন এই অকুতোভয় যোদ্ধা। তবে এবার লড়াইটা রাজপথে নয়, দু-মুঠো ভাতের জন্য রিকশার প্যাডেলের সঙ্গে। শরীরে এখনো পাঁচটি বুলেট বয়ে বেড়াচ্ছেন তিনি, কিন্তু অর্থাভাবে থমকে গেছে তার উন্নত চিকিৎসা।

বুলবুল জানান, ফ্যাসিবাদী শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দেশ মাতৃকার টানে তিনি ঘরে বসে থাকতে পারেননি। রক্তস্নাত জুলাইয়ের উত্তাল দিনগুলোতে ফেনীর ছাত্র-জনতার মিছিলে শামিল হয়েছিলেন তিনি। গত ৪ আগস্ট মহিপাল সার্কিট হাউজ রোডের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অবস্থানকালে চারদিক থেকে আসা আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে তার ডান পায়ে তিনটি বুলেট আঘাত হানে। সে সময় প্রতিকূল পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসাও নিতে পারেননি তিনি। পরবর্তীতে ধার-দেনা ও নিজস্ব খরচে অপারেশন করে পা থেকে তিনটি বুলেট অপসারণ করেন। এখনো তার হাত, উরু এবং কোমরে পাঁচটি বুলেট রয়ে গেছে। তিনি গেজেটভুক্ত জুলাই যোদ্ধা হলেও চিকিৎসা সুবিধা পাচ্ছেন না।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর সংসার চালাতে বাধ্য হয়ে রিকশা চালানো শুরু করেন তিনি। জুলাই আন্দোলনে প্রাপ্ত সহায়তার টাকা দিয়ে একটি মিশুক রিকশা কিনলেও, শরীরে থাকা বুলেটের যন্ত্রণায় তা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে তার জন্য। খুলনা মহানগরের ১৯ নং ওয়ার্ডের বাসিন্দা বুলবুল জীবিকার তাগিদে ১৯৯৮ সালে ফেনীতে আসেন। বর্তমানে তিনি মহিপালের বড় বাড়িতে সপরিবারে ভাড়া বাসায় থাকেন। এক ছেলে ও এক মেয়ের জনক বুলবুল এখন দিশেহারা। টাকার অভাবে ছেলেকে পড়াতে পারছেন না সন্তানদের। মেয়েকে মাদ্রাসায় ভর্তি করিয়েও হিমশিম খাচ্ছেন তিনি। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও টাকার অভাবে কোনো ব্যবস্থা করতে পারছেন না।

বুলবুল বলেন, ‘হাত, উরু আর কোমরে বুলেট থাকায় রিকশা চালাতে খুব কষ্ট হয়। কিন্তু বসে থাকলে পরিবার না খেয়ে থাকবে। সরকারের কাছে আমার আকুল আবেদন, দয়া করে আমার চিকিৎসার ব্যবস্থা করুন যাতে আমি সুস্থ হয়ে সন্তানদের মুখে অন্ন তুলে দিতে পারি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সাবেক ছাত্র প্রতিনিধি ওমর ফারুক শুভ বলেন, ‘এই সরকার ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের ত্যাগের ফসল। বুলবুলের মতো যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, তাদের চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। একজন জুলাই যোদ্ধা চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরবে এটা মেনে নেওয়া যায় না।’

সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে এলে হয়ত আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এই যোদ্ধা। শরীর থেকে বুলেটগুলো সরিয়ে সুস্থভাবে বেঁচে থাকার নিশ্চয়তা চান বুলবুল আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, সীমান্তে উত্তেজনা

কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আরএস ফাহিম

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

মোহাম্মদপুরে যৌথ অভিযানে ১৬ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনে সহায়তা দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানে ৬ শিশুর মৃত্যু

১০

নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প

১১

সম্পত্তির লোভে শালিকাকে হত্যা করল দুলাভাই

১২

দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন

১৩

বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নিতে চায় বাংলাদেশ

১৪

ঘটা করে অভিযান, শেষ হতেই ফুটপাত সেই হকারদের দখলে

১৫

৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান : এক্সিওস

১৬

৪০ মিনিট পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আর্টেমিস নভোচারীদের

১৭

প্রাথমিকে অনলাইন ক্লাসে যাচ্ছে না সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী

১৮

এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ

১৯

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে মাদকদ্রব্যসহ ৩ নারী মাদক কারবারী আটক

২০