RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৪ এপ্রিল ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত, নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজছে তেহরান

ছবিঃ সংগৃহীত

ইরান ও উপসাগরীয় অঞ্চলে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক পাইলটকে খুঁজতে অভিযান চালাচ্ছে ইরানি বাহিনী। এতে যুদ্ধের ষষ্ঠ সপ্তাহে নতুন করে উত্তেজনা ও ঝুঁকি বেড়েছে।

মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, একটি এফ-১৫ই যুদ্ধবিমান ইরানের ভেতরে বিধ্বস্ত হয়। এছাড়া ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত একটি এ-১০ (যুদ্ধবিমান কুয়েতে পৌঁছানোর পর পাইলট নিরাপদে ইজেক্ট করেন। দুই ক্রুর মধ্যে একজনকে উদ্ধার করা হলেও অন্যজন এখনও নিখোঁজ।

নিখোঁজ পাইলটকে খুঁজতে মার্কিন উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারেও ইরানি হামলার ঘটনা ঘটেছে। তবে সেগুলো নিরাপদে ঘাঁটিতে ফিরতে সক্ষম হয়েছে। আহতের সুনির্দিষ্ট তথ্য এখনও জানা যায়নি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, পাইলটের অবস্থান সন্দেহ করা হচ্ছে এমন একটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শত্রুপক্ষের সদস্যকে আটক বা হত্যা করতে পারলে পুরস্কার দেওয়া হবে।

এদিকে ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে দেশটির ভেতরে ভূপাতিত যুদ্ধবিমান নিয়ে জনমনে উচ্ছ্বাস দেখা গেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মন্তব্য করেছেন, এই যুদ্ধ এখন ‘শাসন পরিবর্তন’ থেকে সরে এসে ‘পাইলট খোঁজার লড়াইয়ে’ পরিণত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বসে উদ্ধার অভিযানের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

অন্যদিকে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে সম্ভাব্য আলোচনার উদ্যোগও স্থবির হয়ে পড়েছে। পাকিস্তানের মাধ্যমে যুদ্ধবিরতির প্রচেষ্টা আপাতত ভেস্তে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ বছরেই অবসরে ব্রাজিলের অস্কার

রাণীশংকৈলে অভিমানে শিশুর আত্মহত্যা

নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের দাবি ট্রাম্পের

অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ

নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে মেসি ও সুয়ারেজের গোল

কুয়েতের তেল কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইরান

সন্ধ্যার মধ্যে ১৬ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৫

আজ ইস্টার সানডে

আজ থেকে অফিস ও ব্যাংক ও মার্কেটের নতুন সময়সূচি শুরু

১০

কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

১১

৩০ উপজেলায় দেওয়া হচ্ছে হামের বিশেষ টিকা

১২

আজ ০৫ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ০৫ এপ্রিল ২০২৬

১৪

পীরগঞ্জে ১০০ লিটার পেট্রোল জারিকেনে নেওয়ায় ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল

১৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭

১৭

ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস

১৮

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব পাত্তাই দেয়নি ইরান

১৯

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত, নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজছে তেহরান

২০