RCTV Logo News Room Admin
৪ এপ্রিল ২০২৬, ২:৫৬ অপরাহ্ন

৩০ উপজেলায় বিশেষ হাম টিকাদান কার্যক্রম শুরু রবিবার

ছবিঃ সংগৃহীত

দেশে হামের প্রকোপ বাড়ায় ১৮টি জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল রবিবার। এদিন সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে।

শনিবার (৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান। এসময় তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং যশোরসহ মোট ১৮টি জেলার ৩০টি উপজেলাকে এই বিশেষ কার্যক্রমের জন্য নির্বাচিত করা হয়েছে। মূলত যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেখানেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “টিকাদান কেন্দ্রের নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সের সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তবে স্বাস্থ্যমন্ত্রী একটি বিশেষ নির্দেশনা দিয়ে বলেছেন, যেসব শিশু অসুস্থ শুধু তারাই ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে।”

অনেক অভিভাবকের মনে প্রশ্ন থাকতে পারে, আগে টিকা নেওয়া থাকলে আবারও দেওয়া যাবে কি না। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘যারা ইতিপূর্বে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা নিয়েছেন, তারাও এই বিশেষ কার্যক্রমে অংশ নিতে পারবেন। একাধিকবার এই টিকা নিলেও শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা সমস্যা হওয়ার ঝুঁকি নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ বছরেই অবসরে ব্রাজিলের অস্কার

রাণীশংকৈলে অভিমানে শিশুর আত্মহত্যা

নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের দাবি ট্রাম্পের

অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ

নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে মেসি ও সুয়ারেজের গোল

কুয়েতের তেল কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইরান

সন্ধ্যার মধ্যে ১৬ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৫

আজ ইস্টার সানডে

আজ থেকে অফিস ও ব্যাংক ও মার্কেটের নতুন সময়সূচি শুরু

১০

কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

১১

৩০ উপজেলায় দেওয়া হচ্ছে হামের বিশেষ টিকা

১২

আজ ০৫ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ০৫ এপ্রিল ২০২৬

১৪

পীরগঞ্জে ১০০ লিটার পেট্রোল জারিকেনে নেওয়ায় ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল

১৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭

১৭

ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস

১৮

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব পাত্তাই দেয়নি ইরান

১৯

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত, নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজছে তেহরান

২০