RCTV Logo স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২৬, ১:১১ অপরাহ্ন

বিশ্ব ক্রিকেটে যে রেকর্ডে মোস্তাফিজ এখন সবার উপরে

ছবিঃ সংগৃহীত

আরও একবার নিজেকে দারুণভাবে মেলে ধরলেন মোস্তাফিজুর রহমান। শুক্রবার মুুলতান সুলতান্সের বিপক্ষে জোড়া উইকেট শিকার করে গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। বাঁহাতি পেসারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে এখন সবচেয়ে বেশি উইকেট তার।

নামের পাশে ৪১৪ উইকেট নিয়ে মুলতানের বিপক্ষে ম্যাচ শুরু করেছিলেন মোস্তাফিজ। সাহিবজাদা ফারহানকে শিকার করে আমিরের পাশে নাম লেখান এই কাটার মাস্টার। এরপর শান মাসুদকে শিকার করে আমিরকে ছাড়িয়ে এককভাবেই শীর্ষস্থান নিজের করে নেন তিনি। এর ফলে মোস্তাফিজুর রহমানের উইকেট সংখ্যা এখন সর্বোচ্চ ৪১৬।

চলমান পিএসএলে আমির খেলছেন রাওয়ালপিন্ডিজের হয়ে, রিশাদ হোসেনের সতীর্থ হিসেবে। আজ রাতেই মাঠে নামছেন রিশাদরা, প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। আজই তাই ফিজকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে আমিরের। একটি উইকেট পেলে বসবেন ফিজের পাশে। একাধিক উইকেট পেলে আবারো এককভাবে শীর্ষস্থান দখল করবেন। পিএসএলে নিজের গত দুই ম্যাচে অবশ্য একটি করে উইকেট পেয়েছেন পাকিস্তানি এই পেসার।

তালিকার শীর্ষ দুইয়ে যখন ইঁদুর-বিড়াল খেলা চলছে, তখন তৃতীয় স্থান দখল করে রেখেছেন আরেক পাকিস্তানি ওয়াহাব রিয়াজ। সাবেক এই পেসারের উইকেট আছে ৪১৩টি, দীর্ঘদিন ছিলেন তালিকার শীর্ষে। সার্বিকভাবে পেসারদের মধ্যে মোস্তাফিজের চেয়ে বেশি উইকেট আছে ক্রিস জর্ডান, আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভোর। এর মধ্যে জর্ডান ৪৪৬, রাসেল ৫০৮ ও ব্রাভো ৬৩১ উইকেটের মালিক। সার্বিকভাবে মুস্তাফিজ আছেন তালিকার ৯ নম্বরে। যেখানে ৫০৭ উইকেট নিয়ে ৬ নম্বরে আছেন সাকিব আল হাসান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ বছরেই অবসরে ব্রাজিলের অস্কার

রাণীশংকৈলে অভিমানে শিশুর আত্মহত্যা

নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের দাবি ট্রাম্পের

অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ

নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে মেসি ও সুয়ারেজের গোল

কুয়েতের তেল কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইরান

সন্ধ্যার মধ্যে ১৬ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৫

আজ ইস্টার সানডে

আজ থেকে অফিস ও ব্যাংক ও মার্কেটের নতুন সময়সূচি শুরু

১০

কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

১১

৩০ উপজেলায় দেওয়া হচ্ছে হামের বিশেষ টিকা

১২

আজ ০৫ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ০৫ এপ্রিল ২০২৬

১৪

পীরগঞ্জে ১০০ লিটার পেট্রোল জারিকেনে নেওয়ায় ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল

১৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭

১৭

ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস

১৮

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব পাত্তাই দেয়নি ইরান

১৯

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত, নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজছে তেহরান

২০