RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৪ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সারারাত ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ছবিঃ সংগৃহীত

ইরানের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে সারারাত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক তৌহিদ আসাদি রোববার (৪ এপ্রিল) সকালে ইরানের রাজধানী তেহরান থেকে বলেছেন, তেহরানের পশ্চিম এবং পূর্বাঞ্চল লক্ষ্য করে দীর্ঘ সময় হামলা হয়েছে। যেখানে বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তিনি জানিয়েছেন, এই হামলা শুধুমাত্র রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না, শিল্প শহর ইস্ফাহানও হামলার জেরে কেঁপে উঠেছে। যেখানে লাখ লাখ মানুষ থাকেন।

আলজাজিরার এ সাংবাদিক বলেছেন, এখন হামলার ধরন দেখে যা মনে হচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানের শিল্প কাঠামোকে টার্গেট করা বাড়িয়ে দিয়েছে।

তেহরান ও ইস্ফাহানের পাশাপাশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে উরমিয়াতে, খোররামাবাদে, কারাজে এবং কোমে।

এছাড়া কারাজের বি-১ সেতুতে যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধ বন্ধে পাকিস্তানের চেষ্টা ব্যর্থ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার ভূমিকা নিয়েছিল পাকিস্তান। তবে তাদের এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইরানি কর্মকর্তারা পাকিস্তানে গিয়ে মার্কিনিদের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র আলোচনায় যেসব শর্ত দিচ্ছে সেগুলো অগ্রহণযোগ্যও বলে জানিয়েছে তারা।

সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল গতকাল শুক্রবার এক প্রতিবেদনে জানায়, যুদ্ধ বন্ধে আঞ্চলিক মধ্যস্থতার প্রচেষ্টা এখন একদমই থমকে গেছে।

পাকিস্তান যে চেষ্টা করেছিল সেটি কোনো ফলাফলই বের করতে পারেনি। ইরান তাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদে তারা তাদের কোনো প্রতিনিধিকে পাঠাবে না।

এখন পাকিস্তানের বদলে কাতার ও তুরস্ক মধ্যস্থতার ভূমিকা নিতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ বছরেই অবসরে ব্রাজিলের অস্কার

রাণীশংকৈলে অভিমানে শিশুর আত্মহত্যা

নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের দাবি ট্রাম্পের

অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ

নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে মেসি ও সুয়ারেজের গোল

কুয়েতের তেল কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইরান

সন্ধ্যার মধ্যে ১৬ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৫

আজ ইস্টার সানডে

আজ থেকে অফিস ও ব্যাংক ও মার্কেটের নতুন সময়সূচি শুরু

১০

কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

১১

৩০ উপজেলায় দেওয়া হচ্ছে হামের বিশেষ টিকা

১২

আজ ০৫ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ০৫ এপ্রিল ২০২৬

১৪

পীরগঞ্জে ১০০ লিটার পেট্রোল জারিকেনে নেওয়ায় ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল

১৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭

১৭

ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস

১৮

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব পাত্তাই দেয়নি ইরান

১৯

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত, নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজছে তেহরান

২০