RCTV Logo স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

পেরুর স্টেডিয়ামে ‘রহস্যজনক’ ঘটনায় নিহত ১, আহত ৪৭

ছবিঃ সংগৃহীত

পেরুর রাজধানী লিমায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই ফুটবল ক্লাবের ডার্বি ম্যাচের আগে সমর্থকদের সমাবেশে একজন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাসকো গণমাধ্যমকে বলেন, “স্টেডিয়ামে একটি দুর্ভাগ্যজনক ঘটনায় ৪৭ জন আহত হয়েছেন এবং দুঃখজনকভাবে একজনের মৃত্যু হয়েছে।”

ঘটনাটি ঘটেছে লিমার লা ভিক্টোরিয়া জেলার মাতুতে এলাকায় অবস্থিত ‘এস্তাদিও আলেহান্দ্রো ভিলানুয়েভা’ স্টেডিয়ামের বাইরে। এই স্টেডিয়ামটি জনপ্রিয় ক্লাব আলিয়াঞ্জা লিমার হোম গ্রাউন্ড, যা ফুটবলপ্রেমীদের কাছে ‘মাতুতে’ নামে বেশি পরিচিত।

প্রাথমিক কিছু প্রতিবেদনে দাবি করা হয়, স্টেডিয়ামের দেওয়ালের একটি অংশ ধসে পড়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে। তবে আলিয়াঞ্জা লিমা ক্লাব কর্তৃপক্ষ এই দাবি সরাসরি অস্বীকার করেছে। তারা জানিয়েছে, স্টেডিয়ামের কোনো অংশই ধসে পড়েনি।

ঘটনার পর লিমাজুড়ে জরুরি তৎপরতা শুরু হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। কর্তৃপক্ষ এখনো ঘটনার সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি। একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ বছরেই অবসরে ব্রাজিলের অস্কার

রাণীশংকৈলে অভিমানে শিশুর আত্মহত্যা

নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের দাবি ট্রাম্পের

অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ

নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে মেসি ও সুয়ারেজের গোল

কুয়েতের তেল কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইরান

সন্ধ্যার মধ্যে ১৬ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৫

আজ ইস্টার সানডে

আজ থেকে অফিস ও ব্যাংক ও মার্কেটের নতুন সময়সূচি শুরু

১০

কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

১১

৩০ উপজেলায় দেওয়া হচ্ছে হামের বিশেষ টিকা

১২

আজ ০৫ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ০৫ এপ্রিল ২০২৬

১৪

পীরগঞ্জে ১০০ লিটার পেট্রোল জারিকেনে নেওয়ায় ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল

১৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭

১৭

ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস

১৮

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব পাত্তাই দেয়নি ইরান

১৯

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত, নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজছে তেহরান

২০