RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৪ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, পড়েছে হরমুজ প্রণালির কাছে

ছবিঃ সংগৃহীত

একই দিনে যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। গতকাল শুক্রবার দেশটির মধ্যাঞ্চলে মার্কিনিদের একটি এফ-১৫ ভূপাতিত করা হয়। ওই বিমানে থাকা দুইজন ক্রুয়ের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। অপরজন এখনো নিখোঁজ আছেন। তাকে উদ্ধারে ব্যাপক অভিযান চালাচ্ছে মার্কিন সেনারা।

এফ-১৫ মডেলের ওই যুদ্ধবিমান যখন ভূপাতিত করা হয় তখন প্রায় একই সময়ে হরমুজ প্রণালির কাছে পারস্য সাগরে এ-১০ ওয়ার্থগ মডেলের আরেকটি যুদ্ধবিমান আছড়ে পড়ে। এ বিমানের একমাত্র পাইলটকে উদ্ধার করা হয়েছে।

এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানটি ছোট ছোট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কার্যকরী। ধারণা করা হচ্ছে হরমুজ প্রণালিতে অভিযান চালাতে গিয়েছিল এটি।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভেট সংবাদমাধ্যম সিএনএনকে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে অবহিত করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এফ-১৫ যুদ্ধবিমানের একজনকে উদ্ধার করতে সমর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরজন এখনো নিখোঁজ। তিনি কি অবস্থায় আছেন সেটি কেউ জানে না।

এফ-১৫ যুদ্ধবিমানে দুজন ক্রু থাকেন। এরমধ্যে একজন পাইলট। অপরজন অস্ত্র সিস্টেম অফিসার হিসেবে কাজ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ বছরেই অবসরে ব্রাজিলের অস্কার

রাণীশংকৈলে অভিমানে শিশুর আত্মহত্যা

নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের দাবি ট্রাম্পের

অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ

নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে মেসি ও সুয়ারেজের গোল

কুয়েতের তেল কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইরান

সন্ধ্যার মধ্যে ১৬ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৫

আজ ইস্টার সানডে

আজ থেকে অফিস ও ব্যাংক ও মার্কেটের নতুন সময়সূচি শুরু

১০

কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

১১

৩০ উপজেলায় দেওয়া হচ্ছে হামের বিশেষ টিকা

১২

আজ ০৫ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ০৫ এপ্রিল ২০২৬

১৪

পীরগঞ্জে ১০০ লিটার পেট্রোল জারিকেনে নেওয়ায় ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল

১৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭

১৭

ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস

১৮

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব পাত্তাই দেয়নি ইরান

১৯

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত, নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজছে তেহরান

২০