RCTV Logo স্পোর্টস ডেস্ক
৩ এপ্রিল ২০২৬, ৫:০৭ অপরাহ্ন

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ১৩ লাখ টাকা

ছবিঃ সংগৃহীত

আগামী ১১ই জুন শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ। ফাইনাল হবে ১৯ জুলাই। তার আগে ফাইনালের টিকিটের দাম দেখে আঁতকে উঠেছেন সমর্থকরা। সেখানে প্রত্যেক ক্যাটাগরির টিকিটের দাম অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। আকাশছোঁয়া দাম ও জটিল বিক্রি প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল সমর্থকরা।

ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম ছাড়িয়েছে প্রায় ১০,৯৯০ ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩ লাখ ৪৫ হাজার। বাংলাদেশ তো বটেই, বিশ্বের বেশিরভাগ দেশের কাছেই এই দাম অত্যন্ত চড়া। জানা গিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি এবং আয়োজক মেক্সিকোর ম্যাচগুলির টিকিটেও বেড়েছে দাম।

এখানেই শেষ নয়। ফাইনালের দ্বিতীয় ক্যাটাগরির টিকিটের দাম বেড়ে ৬ লক্ষ ৮৭ হাজার টাকা। তৃতীয় বিভাগের দাম ৫ লক্ষ ৩৯ হাজার টাকা। ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ নীতির ফলে চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করছে। যা সাধারণ সমর্থকদের ক্ষোভ আরও বাড়িয়েছে। এই নীতির বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই)। বুধবার রাতে গ্রুপ পর্বের ৭২টি ম্যাচের মধ্যে ১৭টি ম্যাচের টিকিট ছেড়েছিল ফিফা। নকআউট ম্যাচের টিকিট এখনও ছাড়া হয়নি।

কেবল মূল্যবৃদ্ধিই নয়, টিকিট বিক্রির প্রক্রিয়াও প্রশ্নের মুখে। লটারি পদ্ধতি ও ‘ফার্স্ট-কাম-ফার্স্ট-সার্ভ’ ব্যবস্থার কারণে লক্ষ লক্ষ সমর্থক অনলাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও টিকিট পাননি। অভিযোগ উঠেছে, বহু ইউজার ভুল কিউ-তে চলে গেছেন বা তারা প্রযুক্তিগত ত্রুটির মুখে পড়েছেন। এক আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী, ‘লাস্ট-মিনিট সেলস ফেজ’-এর লিঙ্কে ক্লিক করেও অনেক সমর্থক সঠিক পেজে ঢুকতেই পারেননি। ফলে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অসংখ্য ফুটবলপ্রেমী।

সোশ্যাল মিডিয়ায় এক সমর্থক মন্তব্য করেছেন, ‘এই দামে সাধারণ মানুষের পক্ষে বিশ্বকাপ দেখা সম্ভব নয়। বিশ্বকাপ এখন শুধুই ধনীদের ইভেন্ট।’ অন্য এক ক্ষুব্ধ সমর্থকের মন্তব্য, ‘ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকিট পেলাম না। তার উপর হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে! এটা তো চরম বিশৃঙ্খলা।’ বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের টিকিটের দামও আকাশছোঁয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ১৩ লাখ টাকা

নবাবগঞ্জে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টা: ৩ জনের এক বছর কারাদণ্ড

২০২৬ ফুটবল বিশ্বকাপ জিতবে কোন দল, পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিল ‘অপটা’

সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল

শতাধিক প্রেক্ষাগৃহে আসছে সিয়ামের ‘রাক্ষস’

নাটোরে বাসে অভিযান, ৭ কেজি গাঁজাসহ আটক ২

‘ঢাকা এক্সপ্রেস’ খ্যাত টাইগার পেসার তাসকিন আহমেদের জন্মদিন আজ

সিঙ্গাপুর থেকে এলো ২৭৩০০ টন ডিজেল

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে বাসের ধাক্কা, চালকসহ নিহত তিন

২০২৬ বিশ্বকাপে মেসির খেলা অনিশ্চিত

১০

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২

১১

ফিল্ম আর্কাইভে বিনামূল্যে প্রদর্শিত হবে কালজয়ী সব সিনেমা

১২

বিশ্বকাপে খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

১৩

বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু ও চিনি জব্দ

১৪

জ্বালানি সাশ্রয়ে যেসব পদক্ষেপ নিল সরকার

১৫

স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, দুধ দিয়ে গোসল করলেন স্বামী

১৬

৫ বিভাগে ছড়াচ্ছে তাপপ্রবাহ, ৩৮ ডিগ্রি অতিক্রম করার আভাস

১৭

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

১৮

জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

১৯

রিশাদের হতাশাজনক পারফরম্যান্সের দিনে রাওয়ালপিন্ডির হার

২০