RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
৩ এপ্রিল ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

নবাবগঞ্জে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টা: ৩ জনের এক বছর কারাদণ্ড

ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় তিনজনকে আটক করে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনাস্থল থেকে প্রায় ১২ মন ঘোড়ার মাংস জব্দ করা হয়।

‎শুক্রবার নবাবগঞ্জে উপজেলার গাজীপুর এলাকার একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল্লাহ, রুবেল ও রবিউল। তাদের বাড়ি যথাক্রমে নেত্রকোনা, নীলফামারী ও রংপুর জেলায়।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার একটি সুপারি বাগানে কয়েকজন ব্যক্তি ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে বিক্রির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ৬টি ঘোড়ার মাংস জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।

‎তিনি আরও জানান, জব্দকৃত মাংসগুলো জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় মাটিতে পুঁতে ধ্বংস করা হবে।

‎এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলেন, বাজার থেকে আমরা যে মাংস কিনছি, সেটি আসলে কোন প্রাণীর তা নিয়ে এখন সন্দেহ তৈরি হয়েছে।তারা এ ধরনের প্রতারণা রোধে প্রশাসনের নজরদারি আরও জোরদারের দাবি জানান।

‎স্থানীয়দের দাবি, ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি এবং কঠোর আইন প্রয়োগ জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ১৩ লাখ টাকা

নবাবগঞ্জে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টা: ৩ জনের এক বছর কারাদণ্ড

২০২৬ ফুটবল বিশ্বকাপ জিতবে কোন দল, পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিল ‘অপটা’

সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল

শতাধিক প্রেক্ষাগৃহে আসছে সিয়ামের ‘রাক্ষস’

নাটোরে বাসে অভিযান, ৭ কেজি গাঁজাসহ আটক ২

‘ঢাকা এক্সপ্রেস’ খ্যাত টাইগার পেসার তাসকিন আহমেদের জন্মদিন আজ

সিঙ্গাপুর থেকে এলো ২৭৩০০ টন ডিজেল

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে বাসের ধাক্কা, চালকসহ নিহত তিন

২০২৬ বিশ্বকাপে মেসির খেলা অনিশ্চিত

১০

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২

১১

ফিল্ম আর্কাইভে বিনামূল্যে প্রদর্শিত হবে কালজয়ী সব সিনেমা

১২

বিশ্বকাপে খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

১৩

বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু ও চিনি জব্দ

১৪

জ্বালানি সাশ্রয়ে যেসব পদক্ষেপ নিল সরকার

১৫

স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, দুধ দিয়ে গোসল করলেন স্বামী

১৬

৫ বিভাগে ছড়াচ্ছে তাপপ্রবাহ, ৩৮ ডিগ্রি অতিক্রম করার আভাস

১৭

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

১৮

জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

১৯

রিশাদের হতাশাজনক পারফরম্যান্সের দিনে রাওয়ালপিন্ডির হার

২০