স্পোর্টস ডেস্ক 

বাতাসের বেগে ছোটে তাঁর বল। ক্রিকেট অঙ্গনে খ্যাতি আছে অন্যতম স্পিডস্টার হিসেবে। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন তিনি। বলছিলাম, নতুন প্রজন্মের জনপ্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের কথা। আজ ৩ এপ্রিল, তাসকিনের জন্মদিন।
১৯৯৫ সালের আজকের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন এই ক্রিকেটার। ছোটবেলা থেকেই ক্রিকেটে মন ছিল। খেলেছেন অনূর্ধ্ব ১৫, ১৭ এমনকি সবশেষে ১৯ দলেও। জাতীয় দলে খেলার সুযোগ হয় ২০১৪ সালে। সেই বছর ১ এপ্রিল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয় তাসকিনের।
সেই ম্যাচেই অর্জন করেন ম্যাক্সওয়েলের উইকেট। একই বছরই সুযোগ হয় ওয়ানডে ক্রিকেটে যোগ দেওয়ার। আর টেস্টে যোগ দেন ২০১৭ সালে। উইকেটের জাদু দেখানো এই ক্রিকেটারের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা!
মন্তব্য করুন