RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩ এপ্রিল ২০২৬, ১:০৯ অপরাহ্ন

স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, দুধ দিয়ে গোসল করলেন স্বামী

ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়ায় আসক্ত স্ত্রীকে আর কখনো ঘরে না তোলার প্রতিজ্ঞায় গ্রামবাসীর উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করেছেন জাহাঙ্গীর হাওলাদার নামে এক যুবক।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া গুচ্ছগ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনিপাড়া গুচ্ছগ্রামের দুলাল হাওলাদারের ছেলে জাহাঙ্গীর প্রায় চার বছর আগে আপন খালাতো বোন নূপুর আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

জাহাঙ্গীরের দাবি, মায়ের মৃত্যুর পর খালার মধ্যে মায়ের স্নেহ খুঁজে পেতেই তিনি খালাতো বোনকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পর থেকেই নূপুর একাধিক পরকীয়ায় জড়িয়ে পড়েন।

জাহাঙ্গীরের অভিযোগ, নূপুর বর্তমানে এক সৌদি প্রবাসীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত। গত ২৭ মার্চ রাতে ওই প্রবাসী যুবককে ভিডিও কলে রেখে জাহাঙ্গীর ও নূপুরের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নুপুর তার পরকীয়া প্রেমিকের প্ররোচনায় জাহাঙ্গীরকে মৌখিকভাবে তালাক দেন এবং জাহাঙ্গীরও পাল্টা তালাক ঘোষণা করেন।

জাহাঙ্গীর আরও জানান, বারবার প্রমাণসহ বিষয়টি খালা ও খালুকে জানালেও তারা মেয়েকে শাসন করার পরিবর্তে উল্টো জাহাঙ্গীরকেই নানাভাবে হয়রানি ও মারধর করেছেন। চরম মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে এবং স্ত্রীকে আর কখনো গ্রহণ না করার শপথ নিয়ে তিনি আধা মণ দুধ দিয়ে গোসল করে বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন।

স্থানীয় বাসিন্দা বাহাদুর জানান, বিয়ের পর থেকেই এই দম্পতির মধ্যে কলহ লেগেই থাকত। স্ত্রীর পরকীয়া ও অবাধ্য আচরণে অতিষ্ঠ হয়েই জাহাঙ্গীর এই কাজ করেছেন।

তবে নূপুর আক্তারের বাবা ইউসুফ আকন মেয়ের পরকীয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, জাহাঙ্গীর নেশাগ্রস্ত এবং সে প্রায়ই আমার মেয়েকে মারধর করত। সব দোষ জাহাঙ্গীরের।

অভিযুক্ত নূপুর আক্তারের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ১৩ লাখ টাকা

নবাবগঞ্জে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টা: ৩ জনের এক বছর কারাদণ্ড

২০২৬ ফুটবল বিশ্বকাপ জিতবে কোন দল, পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিল ‘অপটা’

সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল

শতাধিক প্রেক্ষাগৃহে আসছে সিয়ামের ‘রাক্ষস’

নাটোরে বাসে অভিযান, ৭ কেজি গাঁজাসহ আটক ২

‘ঢাকা এক্সপ্রেস’ খ্যাত টাইগার পেসার তাসকিন আহমেদের জন্মদিন আজ

সিঙ্গাপুর থেকে এলো ২৭৩০০ টন ডিজেল

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে বাসের ধাক্কা, চালকসহ নিহত তিন

২০২৬ বিশ্বকাপে মেসির খেলা অনিশ্চিত

১০

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২

১১

ফিল্ম আর্কাইভে বিনামূল্যে প্রদর্শিত হবে কালজয়ী সব সিনেমা

১২

বিশ্বকাপে খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

১৩

বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু ও চিনি জব্দ

১৪

জ্বালানি সাশ্রয়ে যেসব পদক্ষেপ নিল সরকার

১৫

স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, দুধ দিয়ে গোসল করলেন স্বামী

১৬

৫ বিভাগে ছড়াচ্ছে তাপপ্রবাহ, ৩৮ ডিগ্রি অতিক্রম করার আভাস

১৭

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

১৮

জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

১৯

রিশাদের হতাশাজনক পারফরম্যান্সের দিনে রাওয়ালপিন্ডির হার

২০