RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

৫ বিভাগে ছড়াচ্ছে তাপপ্রবাহ, ৩৮ ডিগ্রি অতিক্রম করার আভাস

ছবিঃ সংগৃহীত

সারাদেশে বইতে শুরু করেছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বিশেষ করে রাজশাহী ও খুলনা অঞ্চলে সূর্যের তেজ জনজীবনে নাভিশ্বাস তুলেছে। আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থাগুলো জানিয়েছে, আজ শুক্রবার (০৩ এপ্রিল) থেকে এই তাপপ্রবাহের বিস্তৃতি আরও বাড়তে পারে। নতুন করে ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় গরমের তীব্রতা বৃদ্ধির আভাস দেওয়া হয়েছে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) তথ্যমতে, আজ থেকে তাপপ্রবাহের পরিধি আরও বাড়বে। খুলনা ও রাজশাহীর পাশাপাশি ঢাকা, বরিশাল ও রংপুরের বেশ কিছু জেলায় সূর্যের দাপট অনুভূত হবে। দেশের অন্যান্য অঞ্চলের দু-এক জায়গায়ও বিচ্ছিন্নভাবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গরমের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর ও কুষ্টিয়াসহ আশেপাশের জেলাগুলোতে তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রংপুর, দিনাজপুর ও বরিশালের জেলাগুলোতে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে।

তীব্র গরমের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সংস্থাটি বিশেষ পরামর্শ দিয়েছে। বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যখন সূর্যের তেজ তুঙ্গে থাকে, তখন সরাসরি রোদে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই সময়ে হিটস্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে বলে নাগরিকদের ছায়াযুক্ত স্থানে থাকতে এবং প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিডব্লিউওটি জানিয়েছে, এই তাপপ্রবাহ আগামী ৬ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে এর মধ্যেই দেশের কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাময়িকভাবে তাপের প্রকোপ কমতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ১৩ লাখ টাকা

নবাবগঞ্জে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টা: ৩ জনের এক বছর কারাদণ্ড

২০২৬ ফুটবল বিশ্বকাপ জিতবে কোন দল, পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিল ‘অপটা’

সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল

শতাধিক প্রেক্ষাগৃহে আসছে সিয়ামের ‘রাক্ষস’

নাটোরে বাসে অভিযান, ৭ কেজি গাঁজাসহ আটক ২

‘ঢাকা এক্সপ্রেস’ খ্যাত টাইগার পেসার তাসকিন আহমেদের জন্মদিন আজ

সিঙ্গাপুর থেকে এলো ২৭৩০০ টন ডিজেল

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে বাসের ধাক্কা, চালকসহ নিহত তিন

২০২৬ বিশ্বকাপে মেসির খেলা অনিশ্চিত

১০

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২

১১

ফিল্ম আর্কাইভে বিনামূল্যে প্রদর্শিত হবে কালজয়ী সব সিনেমা

১২

বিশ্বকাপে খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

১৩

বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু ও চিনি জব্দ

১৪

জ্বালানি সাশ্রয়ে যেসব পদক্ষেপ নিল সরকার

১৫

স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, দুধ দিয়ে গোসল করলেন স্বামী

১৬

৫ বিভাগে ছড়াচ্ছে তাপপ্রবাহ, ৩৮ ডিগ্রি অতিক্রম করার আভাস

১৭

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

১৮

জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

১৯

রিশাদের হতাশাজনক পারফরম্যান্সের দিনে রাওয়ালপিন্ডির হার

২০