RCTV Logo বিনোদন ডেস্ক
১ এপ্রিল ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন

ছবিঃ সংগৃহীত

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশের পাড়ি জমিয়েছেন এ শিল্পী। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টা ৫৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। সংবাদমাধ্যমে শিল্পীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার খালাতো বোন ও খ্যাতিমান নজরুলসংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ডালিয়া নওশীন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সাদিয়া আফরিন মল্লিক জানান, বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। ডালিয়া নওশীনের দুই ছেলে, একজন থাকেন যুক্তরাষ্ট্রে, আরেকজন স্পেনে।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা হিসেবে তিনি মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তাকে একুশে পদক প্রদান করা হয়। তিনি দেশের প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলামের কন্যা ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন মানবপাচারের শিকার ১৭৫ বাংলাদেশি

বিগ ব্যাশের বর্ষসেরা বাংলাদেশি ক্রিকেটার

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন

মৌলভীবাজারে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

চলতি বছরে ফ্যামিলি কার্ড পাবে ৩০ হাজার পরিবার : প্রধানমন্ত্রী

বাবার পথেই হাঁটছেন হৃতিকপুত্র হৃদান রোশন

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যমজ ২ ভাইয়ের মৃত্যু

ইসরাইলে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’ -প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

রংপুরসহ ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

১১

৫৩ বছর পর আবারও চাঁদে যাচ্ছে মানুষ, লাইভ দেখাবে নাসা

১২

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

১৩

টানা তিন দিনের ছুটি পাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

১৪

অবৈধভাবে মজুত করে তেল বিক্রি, ২০ হাজার জরিমানা 

১৫

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

১৬

এপ্রিলে বলিউড মাতাবে যে ৪ সিনেমা

১৭

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত

১৮

নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

১৯

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আগামীকাল

২০