RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

বিয়ের প্রলোভনে ধর্ষণ : র‍্যাবের যৌথ অভিযানে অভিযুক্ত গ্রেফতার

ছবিঃ আরসিটিভি

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে জয়পুরহাট জেলা থেকে গ্রেফতার করেছে র‍্যাবের যৌথ দল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের সাথে গ্রেফতারকৃত আসামি সিমিয়ন হাসদা সৈকত (২০)-এর ২০২২ সালে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে দীর্ঘদিন মোবাইলে যোগাযোগের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে।

এরই ধারাবাহিকতায় ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১২টার দিকে আসামি ভিকটিমের বাড়িতে প্রবেশ করে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরবর্তীতে ভিকটিম বিয়ের বিষয়ে চাপ দিলে আসামি পুনরায় শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় এবং তার কাছে থাকা অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

ঘটনার প্রেক্ষিতে ভিকটিম নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) এবং সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-২৫, তারিখ: ১৭ মার্চ ২০২৬

মামলার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় র‍্যাব-১৩ (রংপুর) এবং র‍্যাব-৫ (জয়পুরহাট)-এর যৌথ গোয়েন্দা তৎপরতা শুরু হয়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ২৯ মার্চ ২০২৬ বিকাল ২টা ১০ মিনিটে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নের ভিপমপুর গ্রামে একটি ইটভাটার সামনে অভিযান পরিচালনা করে আসামি সিমিয়ন হাসদা সৈকতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব জানায়, ধর্ষণ, হত্যা, রাহাজানি ও মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে বাসচাপায় সাইকেল আরোহী নিহত

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস

লেবাননের বিস্তীর্ণ অঞ্চল দখলের নীল নকশা ইসরায়েলের

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ

খুলনায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

বিশ্বকাপের আগে বড় শাস্তি পেল আর্জেন্টিনা

পলাশবাড়ীতে অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ 

ইতালির স্বপ্নপূরণের রাত, ভয় আছে স্বপ্নভঙ্গেরও

বিয়ের প্রলোভনে ধর্ষণ : র‍্যাবের যৌথ অভিযানে অভিযুক্ত গ্রেফতার

সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

১১

সারাদেশে ৫ দিন শিলাবৃষ্টির আভাস

১২

সবুজ রংপুর গড়তে দশ হাজার বৃক্ষ রোপণ করবেন মহিলা দল নেত্রী আরজানা বেগম

১৩

সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

১৪

বিদেশের ৫২ প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’

১৫

মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

১৬

কুমিল্লায় বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

১৭

ইরানে ৯০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র

১৮

১৫ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৯

দাম বেড়েছে রুপার। ভরি কত ?

২০