RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩১ মার্চ ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

গ্রাফিক্সঃ আরসিটিভি

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। দেশের ৬৪ জেলায় ঘোষিত কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৩১ মার্চ) সংগঠনটির আহ্বায়ক আবদুল মালেক এক বিবৃতিতে এ তথ্য জানান।

আংশিকভাবে হলেও ৯ম পে স্কেল বাস্তবায়ন করা ২২ লাখ কর্মচারী ও তাদের পরিবারের দাবি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে এপ্রিলের প্রথম সপ্তাহেই সমিতির পক্ষ থেকে শান্তিপূর্ণ কর্মসূচি শুরু হবে।

প্রতিটি জেলায় কর্মরত যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী পে স্কেলের প্রত্যাশা করেন, তাদের সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক বলেন, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে সরকারি কর্মচারীদের ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়। ওই সময় ১৫ বছরের মধ্যে তিনটি টাইম স্কেল ও একটি সিলেকশন গ্রেড প্রথা বাতিল করা হয়। এ কারণে ব্লক পোস্টধারী ও পদোন্নতিবঞ্চিতরা ক্ষতিগ্রস্ত হন। পরিবর্তে দুটি উচ্চতর গ্রেড প্রথা চালু করা হলেও তা কার্যকর সুবিধা দেয়নি বলে দাবি করেন তিনি।

আবদুল মালেক বলেন, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়েও নতুন পে স্কেল বাস্তবায়ন হয়নি। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে বেতন সমন্বয়ের প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। পরবর্তীতে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার ৯ম জাতীয় পে কমিশন গঠন করে সুপারিশ প্রণয়ন করলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।

তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে প্রজ্ঞাপন জারি করে পে স্কেল বাস্তবায়ন করতে পারত, তবে তারা বিষয়টি নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিয়েছে। বাজেটে বরাদ্দ রাখার পরও এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেন তিনি।

বর্তমান ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের কর্মচারীরা কষ্টে জীবনযাপন করছেন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে কোনো সরকারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৯ম পে স্কেলের জন্য বরাদ্দ রেখে অন্তত আংশিক বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এ বিষয়ে কী পদক্ষেপ নেন, সেটিই এখন দেখার বিষয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে বাসচাপায় সাইকেল আরোহী নিহত

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস

লেবাননের বিস্তীর্ণ অঞ্চল দখলের নীল নকশা ইসরায়েলের

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ

খুলনায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

বিশ্বকাপের আগে বড় শাস্তি পেল আর্জেন্টিনা

পলাশবাড়ীতে অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ 

ইতালির স্বপ্নপূরণের রাত, ভয় আছে স্বপ্নভঙ্গেরও

বিয়ের প্রলোভনে ধর্ষণ : র‍্যাবের যৌথ অভিযানে অভিযুক্ত গ্রেফতার

সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

১১

সারাদেশে ৫ দিন শিলাবৃষ্টির আভাস

১২

সবুজ রংপুর গড়তে দশ হাজার বৃক্ষ রোপণ করবেন মহিলা দল নেত্রী আরজানা বেগম

১৩

সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

১৪

বিদেশের ৫২ প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’

১৫

মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

১৬

কুমিল্লায় বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

১৭

ইরানে ৯০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র

১৮

১৫ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৯

দাম বেড়েছে রুপার। ভরি কত ?

২০