বিনোদন ডেস্ক 

এবার ঈদে মুক্তি পাওয়া নির্মাতা তানিম নূরের তারকাবহুল আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ প্রেক্ষাগৃহে বেশ দাপট দেখাচ্ছে। এমন সফলতার মাঝে আন্তর্জাতিক অঙ্গনের দর্শক ও প্রবাসী বাংলাদেশীদের জন্য সিনেমাটি নিয়ে থাকছে বিশেষ চমক। নতুন খবর, আগামী ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের মোট ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
জানা গেছে, আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো-এর মাধ্যমে এই সিনেমাটি প্রথম সপ্তাহে ক্যানাডার ১০টি, আমেরিকার ৩৮টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে প্রদর্শিত হবে। বিশ্বের নামকরা সব সিনেমা চেইন যেমন—এএমসি, রিগ্যাল, সিনেপ্লেক্স, সিনেমার্ক, শোকেস ও সিনেওয়ার্ল্ড-এ দর্শকরা এটি উপভোগ করতে পারবেন।
এর মধ্যে আমেরিকায় এএমসি’র ২১টি ও রিগ্যাল-এর ১৪টি স্ক্রিনে এবং ক্যানাডায় সিনেপ্লেক্স-এর ১০টি স্ক্রিনে সিনেমাটি চলবে। একই দিন থেকে থেকে টরন্টো, মন্ট্রিয়াল, নিউ ইয়র্ক, ডালাস, লন্ডন ও বার্মিংহামসহ প্রধান শহরগুলোর দর্শকরা বড় পর্দায় সিনেমাটি দেখতে পাবেন। আবার যুক্তরাজ্যের ৪টি স্ক্রিনে দেখানো হবে সিনেমটি; যার পরিবেশনা সহযোগী হিসেবে কাজ করছে রেভেরি ফিল্মস।
তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধনসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী। সিনেমা সংশ্লিষ্টদের আশা, বনলতা এক্সপ্রেস’ ব্যবসায়িক সাফল্যের দিক থেকে পূর্বের ‘উৎসব’ সিনেমার রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। কারণ প্রথম সপ্তাহেই এটি ‘উৎসব’-এর তুলনায় ১৫টি বেশি প্রেক্ষাগৃহ পেয়েছে।
মন্তব্য করুন