RCTV Logo বিনোদন ডেস্ক
৩১ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

তাণ্ডব চালাচ্ছে ‘ধুরন্ধর টু’, ভাঙল কেজিএফের রেকর্ড

ছবিঃ সংগৃহীত

বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর টু’। আদিত্য ধর পরিচালিত এই ছবিটি মুক্তির মাত্র ১২ দিনেই ভারতের অভ্যন্তরীণ বক্স অফিসে ৮৬৫ কোটি রুপির গণ্ডি পার করেছে। এর মাধ্যমে দক্ষিণি সুপারস্টার যশের কাল্ট ব্লকবাস্টার সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি। বর্তমানে এটি ১ হাজার কোটির ক্লাবে প্রবেশের পথে রয়েছে।

বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, গত ৯ মার্চ মুক্তির পর থেকেই সিনেমাটি একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। প্রথম সপ্তাহেই এটি ৬৭৪ কোটি রুপির বেশি আয় করে। দ্বিতীয় সপ্তাহের সোমবারেও এর আয়ের গতি ছিল চোখে পড়ার মতো। এদিন ছবিটির আয় দাঁড়িয়েছে ১৯.২৬ কোটি। ১২ দিন শেষে ভারতের বাজারে ‘ধুরন্ধর টু’-এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৮৬৬.১৩ কোটি রুপি। এর আগে এসএস রাজামৌলির ‘আরআরআর’ (৭৮২ কোটি) এবং ‘কল্কি ২৮৯৮ এডি’ (৬৪৬ কোটি)-এর রেকর্ডও টপকে গেছে এই সিনেমা।

সিনেমাটির এই অভাবনীয় সাফল্যের পেছনে এর টানটান গল্প এবং অভিনয়শিল্পীদের পারফরম্যান্সকে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। করাচির ল্যারি টাউনের আন্ডারওয়ার্ল্ড এবং পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটে ‘জাসকিরাত সিং রঙ্গী’ চরিত্রটি কীভাবে ‘হামজা আলি মাজানি’ নামক দুর্ধর্ষ স্পাই হয়ে উঠল, সেই গল্প দর্শকদের মুগ্ধ করেছে। রণবীর সিংয়ের পাশাপাশি আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপালের উপস্থিতি সিনেমাটি যেন হয়ে উঠেছে পুরো কমার্শিয়াল প্যাকেজে। এছাড়া এই সিনেমায় বিশেষ চমক হিসেবে ইয়ামি গৌতমের উপস্থিতি দর্শকদের বাড়তি পাওনা।

বর্তমানে ছবিটির পরবর্তী লক্ষ্যমাত্রা হলো ‘বাহুবলী টু’ (১,০৩০ কোটি) এবং ‘পুষ্পা টু’ (১,২৩৪ কোটি)-এর রেকর্ড স্পর্শ করা। রাজামৌলি থেকে শুরু করে আল্লু অর্জুন- ইন্ডাস্ট্রির সব নামি তারকারা এখন রণবীর সিং ও নির্মাতা আদিত্য ধরের প্রশংসায় পঞ্চমুখ। চলচ্চিত্র সংশ্লিষ্টরা ধারণা করছেন, বর্তমান গতি বজায় থাকলে খুব দ্রুতই এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আয়ের নতুন উচ্চতা স্পর্শ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে বাসচাপায় সাইকেল আরোহী নিহত

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস

লেবাননের বিস্তীর্ণ অঞ্চল দখলের নীল নকশা ইসরায়েলের

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ

খুলনায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

বিশ্বকাপের আগে বড় শাস্তি পেল আর্জেন্টিনা

পলাশবাড়ীতে অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ 

ইতালির স্বপ্নপূরণের রাত, ভয় আছে স্বপ্নভঙ্গেরও

বিয়ের প্রলোভনে ধর্ষণ : র‍্যাবের যৌথ অভিযানে অভিযুক্ত গ্রেফতার

সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

১১

সারাদেশে ৫ দিন শিলাবৃষ্টির আভাস

১২

সবুজ রংপুর গড়তে দশ হাজার বৃক্ষ রোপণ করবেন মহিলা দল নেত্রী আরজানা বেগম

১৩

সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

১৪

বিদেশের ৫২ প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’

১৫

মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

১৬

কুমিল্লায় বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

১৭

ইরানে ৯০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র

১৮

১৫ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৯

দাম বেড়েছে রুপার। ভরি কত ?

২০