RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩১ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

আইনি সুরক্ষা থাকবে জুলাইযোদ্ধাদের

ছবিঃ সংগৃহীত

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষা থাকবে। সব দলের ঐকমতে‌্য স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামা মেনে চলবে সরকার। মুক্তিযুদ্ধের সময়কার রাজাকার হত‌‌্যার বিচার যেমন সম্ভব নয়, তেমনি জুলাই অভ্যুত্থানের সময় জনগণের প্রতিরোধে যারা নিহত হয়েছে, তা যুদ্ধের ময়দানের বিচার।

গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বে সরকারের এই অবস্থান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস‌‌্যসচিব আখতার হোসেন এমপি সম্পূরক প্রশ্নে জানতে চান, গত ১৬ বছর পুলিশ বাহিনীর যারা আইন অমান্য করে যা কিছু করেছে, জুলাইয়ে যারা স্বতঃপ্রণোদিত হয়ে হত্যাযজ্ঞে অংশ নিয়েছে, মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন করেছে, এর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভাগীয় পদক্ষেপ নেবে কি না? আওয়ামী লীগ ‘পুলিশ হত্যার’ নামে বিশৃঙ্খলা তৈরি করছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ আছে কি না? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “জুলাই যোদ্ধাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষায় জুলাই জাতীয় সনদে অঙ্গীকারবদ্ধ হয়েছি। অন্তর্বর্তী সরকারের সময় ‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছে, যা সংসদে উপস্থাপন করা হয়েছে। অধ্যাদেশটি বিল আকারে পাস করাতে একমত হয়েছি।

পুলিশ হত‌্যার বিচার হবে বলে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে যে প্রচার রয়েছে তা নাকচ করে সালাহউদ্দিন বলেছেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় যেসব হত্যাকাণ্ডের বিচারের দাবি করছে, সেই বিষয়ে আগেও বলেছি, তাহলে তো মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে, যারা ১৯৭১ সালে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। গণ-অভ্যুত্থানের সময় যারা হানাদার বাহিনীর মতো আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে গণহত্যা চালিয়েছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ প্রাণ হারিয়েছে, কেউ আহত হয়েছে; কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে।’

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার প্রতিরোধে কেউ হতাহত হয়ে থাকলে এর বিচার হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হত‌্যাযজ্ঞের বিচার হবে ঘোষণা করে তিনি বলেছেন, পুলিশের বিভিন্ন হত্যাকাণ্ড সম্পর্কে নির্দিষ্ট মামলা করা হয়েছে।
কিছু মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং কিছু সাধারণ আদালতে রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে এবং তাঁর সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে কয়েকটি মামলার রায় হয়েছে। আদালত স্বাধীনভাবে বিচার পরিচালনা করবে। সরকার হস্তক্ষেপ করবে না। এ দেশে সব গুম, খুন, হত্যাকাণ্ড ও গণহত্যার বিচার হবেই।

সম্পূরক প্রশ্নের সুযোগ নিয়ে স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘দীর্ঘ ১৫ বছর গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, নেতাকর্মীদের ধরে নিয়ে পা ভেঙে ফেলা, অসুস্থ করে দেওয়া—এই কালচার ছিল। এরপর অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখলাম মব কালচার। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত এই মবের খপ্পরে পড়ে তিন শর ওপরে মানুষ নিহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও একুশে ফেব্রুয়ারিতে সেটার একজন ভুক্তভোগী, সেটা বন্ধ করার ব্যাপারে সরকার কী পদক্ষেপ নেবে?’

উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যত পরিসংখ্যান তিনি দিয়েছেন তা আমার কাছে নেই। আমরা দায়িত্ব নিয়েছি দেড় মাস হয়নি। এর মধ্যে ঠিক মব নয়, মবের মতো, কারণ এখানে ডেফিনিশন আলাদা করতে হবে। কোনোটা গাইবান্ধার পলাশবাড়ীতে থানায় গিয়ে হামলা, সেটা কি মব হবে? নাকি উত্তরার একটা বিজনেস সেন্টার, উত্তরা স্কয়ার সম্ভবত নাম, সেখানে ঘেরাও করে দোকানপাট ভাঙচুর করেছে, সেটা কি মব হবে? সবকিছুকে মব বলা ঠিক হবে না। কিছু আছে সংঘটিত পরিকল্পিত অপরাধ, তার বিরুদ্ধে মামলা হয় এবং সেটার তদন্ত হয়, গ্রেপ্তার হয় এবং বিচারের জন্য সোপর্দ করা হয়। স্পষ্ট উচ্চারণ আমরা করেছি, দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। রাস্তায় যেকোনো দাবি নিয়ে মহাসড়ক-সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টেরিম গভর্নমেন্টের সময় দেখা গেছে, ক্ষেত্রবিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইনস্পায়ার্ড হয়েছে, সেটাকে আমরা কখনো অ্যালাউ করব না। গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দাবি থাকবে, সেই দাবির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, মন্ত্রণালয়ের কাছে, ডিপার্টমেন্টের কাছে অবশ্যই দাবিনামা স্মারক দেওয়া যাবে। জনমত সৃষ্টির জন্য সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন এবং প্রয়োজনে সেটা একটা জনসমাবেশের মাধ্যমে প্রকাশ করা যাবে।’

বিএনপির এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্নে বলেন, আওয়ামী লীগ আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলায় নিষ্পত্তি হয়নি। মামলাগুলো প্রত্যাহার করে নেতাকর্মীদের হয়রানির হাত থেকে রক্ষা করা উচিত। ২০২৪ সালের ৪ আগস্ট পুলিশ নির্যাতন করে একজন যুবদল নেতাকে অন্ধ করে দিয়েছে। আরেকজন রাস্তায় নিহত হন। এই মামলায় পুলিশের তৎকালীন ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সব গায়েবি মামলা, মিথ্যা রাজনৈতিক মামলা, গুম, খুন, অপহরণসহ অনাচার-অবিচার এ দেশের জনগণের ওপর হয়েছে। ফ্যাসিবাদী সরকারের নির্দেশে পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য তা করেছে। টাঙ্গাইলের ঘটনাটি দুঃখজনক। মামলা করা হয়েছে। মামলা প্রত্যাহারের বিষয়ে সালাহউদ্দিন বলেছেন, কিছু মামলা প্রত্যাহার করা হয়েছে। সরকারি দল, বিরোধী দলসহ অন্যান্য রাজনৈতিক কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে করা কিছুসংখ্যক মামলা আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে বাসচাপায় সাইকেল আরোহী নিহত

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস

লেবাননের বিস্তীর্ণ অঞ্চল দখলের নীল নকশা ইসরায়েলের

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ

খুলনায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

বিশ্বকাপের আগে বড় শাস্তি পেল আর্জেন্টিনা

পলাশবাড়ীতে অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ 

ইতালির স্বপ্নপূরণের রাত, ভয় আছে স্বপ্নভঙ্গেরও

বিয়ের প্রলোভনে ধর্ষণ : র‍্যাবের যৌথ অভিযানে অভিযুক্ত গ্রেফতার

সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

১১

সারাদেশে ৫ দিন শিলাবৃষ্টির আভাস

১২

সবুজ রংপুর গড়তে দশ হাজার বৃক্ষ রোপণ করবেন মহিলা দল নেত্রী আরজানা বেগম

১৩

সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

১৪

বিদেশের ৫২ প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’

১৫

মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

১৬

কুমিল্লায় বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

১৭

ইরানে ৯০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র

১৮

১৫ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৯

দাম বেড়েছে রুপার। ভরি কত ?

২০