গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। ৩০ মার্চ সোমবার বার বাদ যোহর পারিবারিক কবরস্থানে জানাযা’র নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।
এরআগে ২৯ মার্চ রবিবার রাতে আনুমানিক সোয়া নয়টার সময় রংপুর প্রাইম মেডিক্যালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মা, স্ত্রী, কন্যা,পুত্র, ভাই বোন,আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গণমাধ্যমের সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য,উপজেলা প্রশাসন,গাইবান্ধা জেলা বিএনপি,উপজেলা বিএনপি,পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠন, পলাশবাড়ী প্রেসক্লাব,রিপোর্টাস ইউনিটি, প্রেসক্লাব পলাশবাড়ী, মডেল প্রেসক্লাব,বাংলাদেশ প্রেসক্লাবসহ জেলা উপজেলার গণমাধ্যমকর্মীগণ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে সাংবাদিকতায় সহকর্মী গণমাধ্যমকর্মীদের সকল সময় সার্বিক সহযোগীতা করায় উদার মানসিকতার ব্যক্তিত্ব হওয়ায় তাকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পক্ষ হতে মরোনত্তোর সম্মাননা ও অস্বচ্ছল অসুস্থ্য অবস্থায় মৃত্যুবরণ করা সাংবাদিক শরিফুল ইসলাম এর পরিবার কে সার্বিক সহযোগীতা,সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানে সরকার ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নিকট সুপারিশ করার সিদ্ধান্ত গ্রহন করেছে সকল গণমাধ্যমকর্মীদের প্রানের সংগঠন পলাশবাড়ী সাংবাদিক সমাজ।
মন্তব্য করুন