RCTV Logo নাটোর প্রতিনিধি
৩০ মার্চ ২০২৬, ৫:২৭ অপরাহ্ন

নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও ছানি অপারেশন

ছবিঃ আরসিটিভি

নাটোরের নলডাঙ্গা উপজেলা নলডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টার ও গাক চক্ষু হাসপাতালের আয়োজনে এবং ডায়াবেটিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক, সহকারী অধ্যাপক ড. মো. জিয়াউল হক জিয়া। তিনি চোখের যত্ন ও সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

বক্তারা বলেন, চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। দৃষ্টিশক্তি হারালে জীবনের স্বাভাবিক গতি ব্যাহত হয়। বর্তমানে দেশে ছানি রোগীর সংখ্যা বাড়ছে, তাই এ ধরনের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক। রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা এ ধরনের মানবিক উদ্যোগ নিলে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবে বলেও তারা মত দেন।

উল্লেখ্য, শিবিরে আগত রোগীদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাছাই করে ছানি অপারেশনের উপযুক্ত রোগীদের গাক চক্ষু হাসপাতাল, বগুড়ায় পাঠানো হয়। সেখানে রোগীদের যাতায়াত, অপারেশন, ওষুধ, চশমা ও থাকা-খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মামুনুর রশিদ মোল্লা, নলডাঙ্গা জামায়াতের উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল রাজ্জাক,সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, নলডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান নয়ন, হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়ানের মোঃ বেলাল মোল্লা, শ্রমিক নেতা নাজমুল হোসেনসহ অন্যান্য ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে আক্রান্ত হয়ে দেশে ৩৮ শিশুর মৃত্যু

মব কালচার আর অ্যালাউ করা হবে না : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’

প্রাকৃতিক দুর্যোগে ব্যবস্থা নিতে সরকার কাজ করছে: ত্রাণমন্ত্রী

পলাশবাড়ীর বিএনপি নেতা সাংবাদিক শরিফুল ইসলামের দাফন সম্পন্ন 

নীলফামারীতে শিক্ষা কর্মকর্তার দেয়া চিঠিতে ৫ টি বানান ভুল, সমালোচনার ঝড়

নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও ছানি অপারেশন

ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড নিতে দীর্ঘ লাইন

৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী

২০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

১০

৩ লাখ ৫৪ হাজার জনের তথ্য যাচাই শেষ, বাধা মিয়ানমারের সংঘাত

১১

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবেন বাংলাদেশি আম্পায়ার

১২

রাহুলের ময়নাতদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৩

জ্বালানি তেলের আশায় মাগুরার পাম্পগুলোতে গাড়ির লাইন

১৪

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

ইসরায়েলে ব্যাপক হামলা, যুদ্ধক্ষেত্রে ৬ সেনা আহত

১৬

রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা

১৭

ডেপুটি স্পিকারের সচিব হলেন দুর্গাপুরের মীর্জা সালমান

১৮

‘মিডফিল্ড বস’ পেতে ১০০ মিলিয়ন প্রস্তুত রিয়ালের, রাডারে তিন তারকা

১৯

মৃত্যুর আগে দেওয়া পোস্টের কথাগুলোই কি সত্যি হলো রাহুলের?

২০