RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

আবারও বাড়ল স্বর্ণের দাম

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক বাঁজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। মূলত মার্কিন ডলারের দুর্বলতার কারণে স্বর্ণের দামে এই উত্থান হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম দশমিক ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৫০৫.৮৬ ডলারে পৌঁছেছে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও ০.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৩৫.৮০ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, ডলারের মান কিছুটা কমে যাওয়ায় ডলারভিত্তিক পণ্য অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য তুলনামূলক সস্তা হয়ে ওঠে, যা স্বর্ণের চাহিদা বাড়াতে সহায়তা করছে।

অস্ট্রেলিয়াভিত্তিক এবিসি রিফাইনারির ইনস্টিটিউশনাল মার্কেটস প্রধান নিকোলাস ফ্রাপেল বলেন, গত সপ্তাহের দামের ওঠানামা ইঙ্গিত দেয় বাজারে ‘ওভার সোল্ড’ পরিস্থিতির প্রতিক্রিয়া দেখা গেছে। সাম্প্রতিক পতনের পর স্বর্ণের বাজারে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হলেও সেটি নিশ্চিত হতে চলতি সপ্তাহের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ জরুরি।

এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন করে বাড়ায় বৈশ্বিক বাজারে প্রভাব পড়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলারের ওপরে উঠে গেছে। মার্চ মাসে তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে, যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন।

জ্বালানি তেলের এই ঊর্ধ্বগতি বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির চাপ বাড়াচ্ছে। ফলে চলতি বছরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার কমাবে- এমন প্রত্যাশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। আগে যেখানে অন্তত দুইবার সুদহার কমার সম্ভাবনা ছিল, এখন তা প্রায় অনিশ্চিত।

বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত মুদ্রাস্ফীতি বাড়লে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়। তবে উচ্চ সুদহার স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ কমিয়ে দেয়, যা দামের ওপর চাপ সৃষ্টি করে।

চলতি মাসে স্বর্ণের দাম ইতোমধ্যে ১৪ শতাংশের বেশি কমেছে, যা ২০০৮ সালের অক্টোবরের পর সবচেয়ে বড় মাসিক পতন হিসেবে বিবেচিত হচ্ছে। একই সময়ে বৈশ্বিক সংঘাতের প্রভাবে মার্কিন ডলারের মান ২ শতাংশের বেশি বেড়েছে, যা স্বর্ণের বাজারকে আরও চাপে ফেলেছে।

অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যেও ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট রূপার দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৮.৬৭ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনাম ২.৫ শতাংশ বেড়ে ১,৯০৯.৪৫ ডলার এবং প্যালাডিয়াম ৩.২ শতাংশ বেড়ে ১,৪২০.৬৩ ডলারে পৌঁছেছে।

সব মিলিয়ে, স্বর্ণের বাজারে স্বল্পমেয়াদে কিছুটা পুনরুদ্ধারের ইঙ্গিত থাকলেও বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে অনিশ্চয়তা এখনো কাটেনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ লাখ ৫৪ হাজার জনের তথ্য যাচাই শেষ, বাধা মিয়ানমারের সংঘাত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবেন বাংলাদেশি আম্পায়ার

রাহুলের ময়নাতদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

জ্বালানি তেলের আশায় মাগুরার পাম্পগুলোতে গাড়ির লাইন

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসরায়েলে ব্যাপক হামলা, যুদ্ধক্ষেত্রে ৬ সেনা আহত

রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা

ডেপুটি স্পিকারের সচিব হলেন দুর্গাপুরের মীর্জা সালমান

‘মিডফিল্ড বস’ পেতে ১০০ মিলিয়ন প্রস্তুত রিয়ালের, রাডারে তিন তারকা

মৃত্যুর আগে দেওয়া পোস্টের কথাগুলোই কি সত্যি হলো রাহুলের?

১০

ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৫

১১

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ির বড় চালান জব্দ

১২

নীলফামারীর ডিমলায় গভীর রাতে শতাধিক গাড়িতে ডাকাতি

১৩

আবারও বাড়ল স্বর্ণের দাম

১৪

ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে

১৫

নীলফামারীতে আগুনে পুড়ে ছাই ৬ পরিবার

১৬

চুয়াডাঙ্গায় ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু, গ্রাহকদের দীর্ঘ লাইন

১৭

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

১৮

জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

১৯

পাকিস্তানে ভারি বৃষ্টিতে ৯ জনের প্রাণহানি

২০