RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৩০ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নিয়ে নারীকে হত্যা, দুই আসামি গ্রেফতার

ছবিঃ আরসিটিভি

চাকরি দেওয়ার প্রলোভনে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে প্রধান আসামি মোঃ জাকির হোসেন (৩৫) বিভিন্ন সময়ে মোট ১৭ লাখ টাকা গ্রহণ করে। প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না হওয়ায় ভিকটিম তার টাকা ফেরত চাইলে আসামি তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

এরই জের ধরে গত ১ মার্চ ২০২৬ তারিখ দুপুর সাড়ে ১২টার দিকে টাকা ফেরত দেওয়ার কথা বলে জাকির হোসেন তার ভাড়াবাসায় ভিকটিমকে ডেকে নেয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে শ্বাসরোধে তাকে হত্যা করে আসামিরা পালিয়ে যায়।

ঘটনার পরদিন ২ মার্চ ভিকটিমের ভাই বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৩/৫১)।

মর্মান্তিক এ হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে আসামিদের গ্রেফতারে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করে।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি রংপুর এবং সিপিসি-২ নীলফামারীর যৌথ আভিযানিক দল ২৯ মার্চ ২০২৬ রাত ৩টা ১০ মিনিটে পঞ্চগড় জেলার সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পলাতক প্রধান আসামি মোঃ জাকির হোসেন এবং তার স্ত্রী সহ-আসামি মোছাঃ শিউলি বেগম (৩০)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানায়, হত্যা, ধর্ষণসহ সকল গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ লাখ ৫৪ হাজার জনের তথ্য যাচাই শেষ, বাধা মিয়ানমারের সংঘাত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবেন বাংলাদেশি আম্পায়ার

রাহুলের ময়নাতদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

জ্বালানি তেলের আশায় মাগুরার পাম্পগুলোতে গাড়ির লাইন

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসরায়েলে ব্যাপক হামলা, যুদ্ধক্ষেত্রে ৬ সেনা আহত

রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা

ডেপুটি স্পিকারের সচিব হলেন দুর্গাপুরের মীর্জা সালমান

‘মিডফিল্ড বস’ পেতে ১০০ মিলিয়ন প্রস্তুত রিয়ালের, রাডারে তিন তারকা

মৃত্যুর আগে দেওয়া পোস্টের কথাগুলোই কি সত্যি হলো রাহুলের?

১০

ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৫

১১

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ির বড় চালান জব্দ

১২

নীলফামারীর ডিমলায় গভীর রাতে শতাধিক গাড়িতে ডাকাতি

১৩

আবারও বাড়ল স্বর্ণের দাম

১৪

ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে

১৫

নীলফামারীতে আগুনে পুড়ে ছাই ৬ পরিবার

১৬

চুয়াডাঙ্গায় ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু, গ্রাহকদের দীর্ঘ লাইন

১৭

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

১৮

জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

১৯

পাকিস্তানে ভারি বৃষ্টিতে ৯ জনের প্রাণহানি

২০