নাটোর প্রতিনিধি

নাটোরের বগুড়া-নাটোর মহাসড়কের একডালা এলাকায় অটোরিকশা (ইজিবাইক) ও ট্রাকের সংঘর্ষে মিন্টু (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত প্রায় ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিন্টু সিংড়া উপজেলার বিজয়নগর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে। তিনি ইজিবাইকের চালক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-নাটোর মহাসড়কের একডালা এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন মিন্টু। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান। তিনি জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন