পরীক্ষামূলক
LIVE TV

ঠাকুরগাঁওয়ে মহানবী (সা.)-কে কটুক্তির অভিযোগে যুবক আটক

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটুক্তির অভিযোগে বিধান রায় নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) দুপুরে রানীশংকৈল থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নেকমরদ পারকুন্ডা গ্রামের বাসিন্দা বিধান রায় তার ফেসবুক আইডিতে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে একটি পোস্ট দেন।

বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা তার বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে।

পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

রানীশংকৈল থানার পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন