RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ২:০১ অপরাহ্ন

১৫ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও শাড়ী জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, ইস্কাফ সিরাপ ও শাড়ী জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ ও ২৭ মার্চ ২০২৬ তারিখে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক ৫টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযান পরিচালনা করে লোহাকুচি, কাশিপুর, শিংঝাড় ও অনন্তপুর বিওপির টহলদল।

অভিযানগুলো পরিচালিত হয় লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার বালাটারী এবং কুড়িগ্রামের ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ অনন্তপুর, ভেন্নিতলা ও বগনীরপাড় এলাকায়।

টহলদল সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের বহনকৃত মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে বিজিবি সদস্যরা ভারতীয় গাঁজা ৫.৫ কেজি, ইস্কাফ সিরাপ ৩৩৭ বোতল এবং ভারতীয় স্বর্ণ শাড়ী ২৮ পিস জব্দ করে।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

বিজিবির এই অভিযান সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

নাটোরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

নাটোরে অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে নিহত ১

ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, ডাচ-বাংলা ব্যাংক এজেন্টকে ১ লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ট্যাংকি খুলে তেল সংগ্রহের হিড়িক

বাইকে তেল না থাকায় ট্যাংকি খুলে পাম্পে হাজির দুই যুবক

সিংড়ায় আওয়ামী লীগ নেতা হান্নান আহমেদ হাসান গ্রেপ্তার

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ

ঠাকুরগাঁওয়ে মহানবী (সা.)-কে কটুক্তির অভিযোগে যুবক আটক

ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের আহ্বান

১০

খুলনায় ছিনতাইকারীর গুলিতে নিহত আরেক ছিনতাইকারী

১১

নীলফামারীতে এনসিপির তিন নেতার জামায়াতে যোগদান

১২

থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের মারধরের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৩

১৫ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও শাড়ী জব্দ

১৪

রাজারহাটে ইয়াবা ও ট্যাপেন্টা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক

১৫

রংপুরে সহিংসতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১৬

দৌলতদিয়ায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু

১৭

যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান

১৮

আবাসিক ভবনের নিচে মিলল ২৫ হাজার লিটার তেলের ট্যাংক

১৯

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

২০