RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৭ মার্চ ২০২৬, ১:২২ অপরাহ্ন

রংপুরে সহিংসতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও রাজনৈতিক প্রতিপক্ষের কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চব্বিশের জুলাই আন্দোলনের সময় গঙ্গাচড়ায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করা হয়। ওই মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ২৬০ জনকে আসামি করা হয়। এতে আজিজুল ইসলামকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তার অবস্থান নিশ্চিত হয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর বলেন, বৃহস্পতিবার রাতে আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

নাটোরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

নাটোরে অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে নিহত ১

ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, ডাচ-বাংলা ব্যাংক এজেন্টকে ১ লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ট্যাংকি খুলে তেল সংগ্রহের হিড়িক

বাইকে তেল না থাকায় ট্যাংকি খুলে পাম্পে হাজির দুই যুবক

সিংড়ায় আওয়ামী লীগ নেতা হান্নান আহমেদ হাসান গ্রেপ্তার

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ

ঠাকুরগাঁওয়ে মহানবী (সা.)-কে কটুক্তির অভিযোগে যুবক আটক

ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের আহ্বান

১০

খুলনায় ছিনতাইকারীর গুলিতে নিহত আরেক ছিনতাইকারী

১১

নীলফামারীতে এনসিপির তিন নেতার জামায়াতে যোগদান

১২

থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের মারধরের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৩

১৫ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও শাড়ী জব্দ

১৪

রাজারহাটে ইয়াবা ও ট্যাপেন্টা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক

১৫

রংপুরে সহিংসতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১৬

দৌলতদিয়ায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু

১৭

যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান

১৮

আবাসিক ভবনের নিচে মিলল ২৫ হাজার লিটার তেলের ট্যাংক

১৯

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

২০