RCTV Logo আরসিটিভি ডেস্ক
২০ মার্চ ২০২৬, ২:২১ অপরাহ্ন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ঈদ উদযাপন

ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরের একটি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। প্রায় তিন দশক ধরে এই রেওয়াজ মেনে আগাম রোজা ও ঈদ উদযাপন করে আসছেন স্থানীয় কিছু মানুষ।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলার গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর পূর্ব জলীপাড়া গ্রামের একটি মসজিদে ঈদের এই জামাত অনুষ্ঠিত হয়। এতে ওই গ্রামসহ আশপাশের এলাকা থেকে আসা দেড় শতাধিক মুসল্লি অংশ নেন।

স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ্ব আবুল কাশেম জানান, আজ থেকে প্রায় ৩০ বছর আগে মাওলানা আব্দুর রশিদ (বাদশা) নামের এক ব্যক্তি সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই গ্রামে প্রথম রোজা ও ঈদ উদযাপনের প্রচলন শুরু করেন। এরপর থেকেই এই রেওয়াজ চলে আসছে। বর্তমানে মাওলানা আব্দুল বাতেনের নেতৃত্বে এখানকার ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

ঈদের জামাতে ইমামতি করা মাওলানা আব্দুল বাতেন বলেন, ‘কোরআন শরিফ ও হাদিসে সুস্পষ্টভাবে বলা আছে, বিশ্বের যেকোনো স্থানে চন্দ্র উদয় হলে তা সারা বিশ্বের জন্য গ্রহণযোগ্য। এখন ইন্টারনেটের যুগে বিশ্বের কোথায় কী ঘটছে, আমরা তা সহজেই দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে। এটি আমরা টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে জানতে পেরেছি, তাই সৌদির সঙ্গে মিল রেখে আজ ঈদ উদযাপন করছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে চালু হলো বন্ধ পাম্প, কর্তৃপক্ষকে সতর্কবার্তা

আমি বিশ্বকাপে যেতে চাই : নেইমার জুনিয়র

সিরিয়ায় হামলা চালাল ইসরাইল

কমলো তেলের দাম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ঈদ উদযাপন

ফিফার নতুন নিয়ম, মেয়েদের দলে নারী কোচ রাখা বাধ্যতামূলক

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর

শেষ মুহূর্তে ইনজুরিতে ছিটকে গেলেন সোহেল রানা

ঈদের আগে কমল স্বর্ণের দাম

সৌদির সঙ্গে মিল রেখে বগুড়ার তিন উপজেলায় ঈদুল ফিতর পালিত

১০

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে অর্ধশতাধিক স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত

১১

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলা

১২

পিরোজপুরে ১০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

১৩

আজ ২০ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ২০ মার্চ ২০২৬

১৫

নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, এএসআইসহ আহত ৮

১৬

নীলফামারীতে রাতের আধারে পাম্প থেকে সরানো হচ্ছিলো পেট্রোল, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা

১৭

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর

১৮

ঈদের আগে একদিনে সোনার দাম কমলো ১৫ হাজার টাকা

১৯

কাতারে গ্যাস স্থাপনায় হামলায় সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ-ভারত-পাকিস্তান

২০