RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ৩:০৪ অপরাহ্ন

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত করলেন বার্সার নতুন প্রেসিডেন্ট

ছবিঃ সংগৃহীত

২০২১ সালের মতো এবারও একই চিত্রনাট্য। রোববার (১৫ মার্চ) ভিক্তর ফন্তকে হারিয়ে বার্সেলোনার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিবাচিত হলেন হোয়ান লাপোর্তা। এর ফলে ২০৩১ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির নেতৃত্বে থাকবেন তিনি।

২০২১ সালের নির্বাচনেও ফন্তকে হারিয়েছিলেন ৬৩ বছর বয়সী এই ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব। নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েক সপ্তাহ আগে পদত্যাগ করার পর আগামী জুলাইয়ে পুনরায় আগের পদে বসবেন লাপোর্তা।

বার্সার ক্লাব সদস্যদের মধ্যে ৪২ শতাংশ ভোট দিয়েছেন, মোট ভোট পড়েছে ৪৮,৪৮০টি। ৩৬,১১৭টি ভোট পড়েছে লাপোর্তার পক্ষে, মানে ৬৮ শতাংশ ভোটে জিতেছেন তিনি। ২৯.৫২ শতাংশ ভোট নিয়ে পরাজিত ফন্ত বলেছেন, ‘আমরা দুঃখিত। আমরা সত্যিই আশাবাদী ছিলাম, কিন্তু দুঃখজনক ঘটনা ঘটল। আমরা লাপোর্তাকে অভিনন্দন জানাই।’

এই আইনজীবী ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন। ওই সময় বার্সার ছিল স্বর্ণালী যুগ, ২০০৯ সালে পেপ গার্দিওলার দল জিতেছিল ট্রেবল। পুনরায় তিনি ২০২১ সালের নির্বাচনে জেতেন লিওনেল মেসিকে ক্লাবে রেখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু তিনি পারেননি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ বদলে গেল সালমান খানের সিনেমার নাম

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত করলেন বার্সার নতুন প্রেসিডেন্ট

বিশ্বকাপের আগে ম্যাচহীন আর্জেন্টিনা, দুশ্চিন্তায় স্কালোনি

ঈদে গাড়ি চলাচল নিয়ে জরুরি নির্দেশনা

আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমা কেন বাতিল হলো

ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি কোনো দেশ

জাতীয় পান্ডা দিবস আজ

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫

ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

১৫ বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও গাঁজা জব্দ

১০

অস্কারের মঞ্চে ফ্রি প্যালেস্টাইন স্লোগান

১১

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

১৪

আজ পবিত্র শবেকদর

১৫

আজ ১৬ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ১৬ মার্চ ২০২৬

১৭

ঠাকুরগাঁও রোড খানকাশরীফ এলাকায় গৃহবধূর আত্মহত্যা

১৮

লালমনিরহাটে ক্যাবের র‍্যালি ও প্রতিবাদ সভা

১৯

ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১২টি বাড়ি দখলের চেষ্টা

২০